সৈয়দপুরে স্বপ্নের ঘরে মাথা গোঁজার ঠাঁই পেলেন ৬০ ভূমিহীন ও গৃহহীন পরিবার

Share the post

রাজু আহম্মেদ,নীলফামারী জেলা প্রতিনিধি : আশ্রয়ন অধিকার, শেখ হাসিনার উপহার। মুজিব শতবর্ষে সারাদেরে ন্যায় সৈয়দপুরেও প্রধানমন্ত্রীর উপহার হিসাবে ৬০ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে সেমি পাকাবাড়ী সহ চাবি হাতে তুলে দেওয়া হয়। গতকাল রবিবার ২০-০৬-২১ ইং সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়নের মতির মোড় সংলগ্ন রংপুর দিনাজপুর হাইওয়ে রোডের পাশে ওইসব পরিবারের মাঝে টিনের ছাউনী দেওয়া পাকা ঘর দেয়া হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন, সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসিম আহমেদ, সহকারী কমিশনার (ভূমি) রমিজ আলম ,সৈয়দপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মহসিনুল হক মহসিন,ও নীলফামারীর সংরক্ষিত মহিলা আসনের এমপি রাবেয়া আলিম।

সারাদেশের ৬৪ জেলার ২য় তৃনমূল পর্যায়ে তালিকা করে মুজিব শতবর্ষের ৫৩ হাজার ৩ শত ৪০ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে ২ রুম বিশিষ্ট ওইসব ঘর দেয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এর মধ্যে প্রথম ধাপে ২৩ জানুয়ারী ৬৯ হাজার ৯০৪ পরিবারের মাঝে ওই সব ঘর দেওয়া হয়। একই সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্স এর মাধ্যমে ঘরগুলি উদ্বোধন করেন এবং সকলের সাথে কথা বলেন।

মুজিব শতবর্ষে প্রধানমন্ত্রীর ঘর গুলিতে রয়েছে ২টি সোয়ার ঘর ১টি বসার জায়গা, ১টি টয়লেট এবং ১টি বাথরুম। ঘর নির্মাণে একেকটির জন্য প্রথম ধাপে ব্যয় হয়েছে ১ লাখ ৭১ হাজার টাকা। ২ য় ধাপে ব্যয় ধরা হয়েছে ১ লক্ষ ৯০ হাজার টাকা।

সৈয়দপুরের সহকারী কমিশনার (ভূমি) রমিজ আলম জানান মুজিব শতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসাবে সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়নের মতির মোড় সংলগ্ন রংপুর দিনাজপুর হাইওয়ে রোডের পাশে এ এলাকায় খাস জমির উপর গৃহ নির্মাণ করে জমির দলিলসহ ৬০টি উপকার ভোগীর কাছে হস্তান্তর করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসিম আহমেদ জানান দ্বিতীয় ধাপে ২০-শে জুন ৫৩ হাজার ৩ শত ৪০পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার দেয়া হয়। আগামীতে আরো অনেক হতদরিদ্র ও গৃহহীন পরিবারের মাঝে লাল সবুজ রং এর ঘর উপহার দেয়া হবে। তিনি বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন দেশের কেউই গৃহহীন থাকবে না। প্রধানমন্ত্রী যা বলেন তাই করেন বলে তিনি সাংবাদিকদের জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]

ফরিদপুরে বিএসটিআইর মোবাইল কোর্ট: ৩ প্রতিষ্ঠানে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা

Share the post

Share the postমো: মাহাবুব মিয়া, ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলায় ভেজাল ও অনিয়মের বিরুদ্ধে পরিচালিত যৌথ মোবাইল কোর্টে তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ সময় মোট তিনটি মামলায় ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং অননুমোদিত খাদ্য রং জব্দ করে ধ্বংস করা হয়। মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) ফরিদপুর […]