বোয়ালখালীতে আগুনে পুড়লো ৮ বসতঘর

Share the post

মুহাম্মদ সাইফুদ্দিন খালেদ, (বোয়লখালী প্রতিনিধি): বোয়ালখালীতে আগুনে পুড়ে ৮ বসত ঘর ছাই হওয়ার খবর পাওয়া গেছে। উপজেলার পোপাদিয়া ইউনিয়নের কালাচাঁদ ঠাকুর বাড়ির পূর্বপার্শ্বে হযরত শাহজাহান আউলিয়া (রা:) মাজার সংলগ্ন জাবেদ হোসেনের ভাড়া বাসায় ১৩ মে আনুমানিক রাত দেড়টার সময় আগুন লেগেছে বলে জানা যায় । এতে আটটি বসতবাড়ী পুড়ে ছাই হয়েছে এবং প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হয় । জানা যায় ইলেকট্রিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। ৮ ফ্যামেলির শেডে পরিবার ছিল ৫টি। তারা হলেন দিলু আকতার, ফরিদা আকতার, মাসুদুল ইসলাম, জলি আকতার, হোসনেয়ারা বেগম। আগুনে তাদের ঘরসহ খালি তিনটি ঘরও পুড়ে ছাই হয়। খবর পেয়ে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

চট্টগ্রামে প্রকাশ্য বন্দুকযুদ্ধে সন্ত্রাসীদের গুলিতে র‍্যাব কর্মকর্তা নিহত, জিম্মি অন্তত ৩

Share the post

Share the post মো: সাইদুর রহমান সুমন, ব্যুরো প্রধান, চট্টগ্রাম :চট্টগ্রামের সীতাকুণ্ডের সলিমপুর ইউনিয়নে অবস্থিত জঙ্গল সলিমপুরের ছিন্নমূল এলাকায় সন্ত্রাসীদের গুলিতে এক র‍‍্যাব কর্মকর্তা নিহত হয়েছেন। নিহত র‍‍্যাব সদস্যের নাম মোতালেব। তিনি ডিএডি পদমর্যাদায় র‍‍্যাবে কর্মরত ছিলেন। এ ঘটনায় আরও কয়েকজন র‍‍্যাব সদস্য আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। এছাড়া দুর্বৃত্তের হাতে জিম্মি রয়েছেন র‍্যাবের […]

তিন দশকের বিতর্কের অবসান: ভাসানচর চূড়ান্তভাবে সন্দ্বীপের অন্তর্ভুক্ত।

Share the post

Share the post শাহাদাত হোসেন সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধি :দীর্ঘ তিন দশকের প্রাকৃতিক পরিবর্তন, প্রশাসনিক সিদ্ধান্ত ও সামাজিক আন্দোলনের পর অবশেষে ভাসানচরের মালিকানা নিয়ে চলমান বিতর্কের অবসান ঘটেছে। ভূমি মন্ত্রণালয় চূড়ান্তভাবে সিদ্ধান্ত দিয়েছে— ভাসানচরের ছয়টি মৌজা চট্টগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলার অন্তর্ভুক্ত। এর মধ্য দিয়ে নোয়াখালীর হাতিয়া ও চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মধ্যে দীর্ঘদিন ধরে চলে আসা সীমানা […]