বোয়ালখালীতে স্বাস্থ্য বিধি মানাতে ওসিকে সাথে নিয়ে এসিল্যান্ডের অভিযান ২০ হাজার টাকা জরিমানা

Share the post

মুহাম্মদ সাইফুদ্দিন খালেদ (বোয়ালখালী প্রতিনিধি): উপজেলা সদরের বড় মার্কেট গুলির ব্যবসায়ী সমিতি ইতিপূর্বে গৃহীত সিদ্ধান্ত মোতাবেক সকল মার্কেট বন্ধ রাখলেও শাকপুরা চৌমুহনী বাজার ও ফুলতল বাজারের কাপড়ের দোকান সমূহ কোনো রকম ন্যূনতম স্বাস্থ্য বিধি না মেনেই ব্যবসা পরিচালনা করার অভিযোগ পাওয়ার প্রেক্ষিতে অভিযান পরিচালনা করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার আছিয়া খাতুন এর নির্দেশে এসিল্যান্ড ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মোজাম্মেল হক চৌধুরী ও থানার অফিসার ইনচার্জ মো: আব্দুল করিম এই অভিযান পরিচালনা করেন। সরেজমিনে দেখা যায় শাকপুরা বাজার ও ফুলতল বাজারে বেশিরভাগ দোকানে গাদাগাদি করে ক্রেতারা বসে আছেন, বিক্রেতাদের মাস্ক ও হ্যান্ডগ্লোভস দিতে দেখা যায়নি। মার্কেট এর প্রবেশ পথে নাই কোনো ডিসইনফেকশন এর ব্যবস্থা।

অভিযান শুরুর কিছুক্ষণের মধ্যেই বেশিরভাগ দোকানদারা ঝাপ ফেলে পালিয়ে যায়, কেউ আবার দোকান খোলা রেখেই কাস্টমার রেখে চলে যায়। পরে কয়েকটি দোকানে স্বাস্থ্য বিধি না মানায় দন্ডবিধি ২৬৯ ধারায় জরিমানা করা হয়। শাকপুরা বাজারের আজমির ফ্যাশন হাউসকে ১০ হাজার টাকা, আরাফাত গার্মেন্টসকে ১ হাজার, ফজল করিমকে ২ হাজার টাকা, আছিফ গার্মেন্টসকে ১ হাজার টাকা, ফুলতল বাজার এর মোঃ শাকিলকে ৫ হাজার টাকা ও পারভেজকে ১ হাজার টাকাসহ মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

বাঁশখালীতে রোটারী ক্লাব অব এনশিয়েন্ট চিটাগং এর খাদ্য সামগী বিতরন

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রোটারি ক্লাব অব এনশিয়েন্ট চিটাগাং এর ৪০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ।

Share the post

Share the postপ্রেস বিজ্ঞপ্তি : চট্টগ্রামের বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ২১ জুলাই মঙ্গলবার রোটারি ক্লাব অব এনশিয়েন্ট চিটাগং এবং তাইওয়ানের একটি দাতব্য সংস্থার যৌথ উদ্যোগে বন্যাকবলিত বাঁশখালীর পাঁচটি এলাকায়(গুণাগরি বাজার, কালিপুর, জলদি, শৈলকুপ এবং পুইছড়ি ) ৪০০টি অসহায় ও ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রীর মধ্যে প্রতিটি পরিবারকে ২৫ কেজি চাল, ৩ […]

চট্টগ্রামে প্রকাশ্য বন্দুকযুদ্ধে সন্ত্রাসীদের গুলিতে র‍্যাব কর্মকর্তা নিহত, জিম্মি অন্তত ৩

Share the post

Share the post মো: সাইদুর রহমান সুমন, ব্যুরো প্রধান, চট্টগ্রাম :চট্টগ্রামের সীতাকুণ্ডের সলিমপুর ইউনিয়নে অবস্থিত জঙ্গল সলিমপুরের ছিন্নমূল এলাকায় সন্ত্রাসীদের গুলিতে এক র‍‍্যাব কর্মকর্তা নিহত হয়েছেন। নিহত র‍‍্যাব সদস্যের নাম মোতালেব। তিনি ডিএডি পদমর্যাদায় র‍‍্যাবে কর্মরত ছিলেন। এ ঘটনায় আরও কয়েকজন র‍‍্যাব সদস্য আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। এছাড়া দুর্বৃত্তের হাতে জিম্মি রয়েছেন র‍্যাবের […]