ঘরবন্দী মানুষের পাশে নগর ছাত্রলীগ নেতা মিনহাজুল আবেদিন সানি

Share the post

চট্টগ্রাম প্রতিনিধি: ঘরবন্দী ৫০০ অসহায় পরিবারের পাশে মিনহাজুল আবেদীন সানি করোনার প্রাদুর্ভাবে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও লক ডাউন (সাধারণ ছুটি) করা হয়েছে। এতে কর্মহীন হয়ে পড়েছে খেঁটে খাওয়া মানুষ। এই দূর্যোগপূর্ণ সময়ে কর্মহীন ও অস্বচ্ছল হয়ে পড়া দরিদ্র জনগণের পাশে দাঁড়িয়েছে চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের কর্মসূচী ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক মিনহাজুল আবেদীন সানি।

গত ১২ মে বুধবার শিক্ষা উপমন্ত্রী ব্যারিষ্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এর দিক-নির্দেশনায় টানা ৩য় বারের মতো ৫০০ ঘরবন্দী পরিবারের দ্বারে দ্বারে গিয়ে নগর ছাত্রলীগের বিভিন্ন থানা ওয়ার্ডের নেতা কর্মীর মাধ্যেমে পবিত্র রমজানের উপহারসামগ্রী বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন নগর ছাত্রলীগ নেতা হোসেন রবিন, জিহান খান, ইলিয়াস মোল্লা, তন্ময় তপু, মহসিন সুমন, মুনতাসির ইমন,জাহেদ হোসেন ফারুক, সৈয়দ একরামুল হক, জহিরুল ইসলাম জহির, নয়ন উদ্দিন, মোঃ রিয়াজ, রাকিব উদ্দিন, আকিল ইবনে হাবিব, মোঃ গিয়াস, মোঃ রিয়াদ, শহীদুল ইসলাম সাব্বির, আদনান খুরশিদ, হামিম আল আবির, আফজাল হোসেন জনি প্রমুখ…

উপহারসামগ্রী বিতরণকালে মিনহাজুল আবেদীন সানি বলেন, করোনার এই সংকটে ধনী-গরীবের ব্যবধান কমে এসেছে। মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার সময়োপযোগী পদক্ষেপ, সার্বক্ষণিক পর্যবেক্ষণ ও সঠিক নির্দেশনায় বাংলাদেশকে উন্নত দেশের তুলনায় ভালো রাখা সম্ভব হয়েছে।

তারই ধারবাহিকতায় আমাদের প্রয়াত নেতা এবিএম মহিউদ্দিন চৌধুরীর সুযোগ্য সন্তান শিক্ষা উপমন্ত্রী ব্যারিষ্টার মহিবুল হাসান চৌধুরীর নওফেল’র দিক-নির্দেশনায় প্রায় প্রতিদিনই ঘরবন্দী ও কর্মহীন হয়ে পড়া অস্বচ্ছল পরিবারের দ্বারে দ্বারে গিয়ে তালিকা করেছি। সেই তালিকা অনুযায়ী টানা তৃতীয়বারের মতো আজ মঙ্গলবার চট্টগ্রামের পাঁচলাইশ, বায়েজীদ, চকবাজার ও চান্দগাঁও থানাধীন ৫০০ পরিবারে ছাত্রলীগের কর্মীদের মাধ্যমে উপহারসামগ্রী বিতরণ করেছি। এসময় তিনি আরো বলেন, দেশের এই করুণ অবস্থায় প্রয়োজনে ধার দেনা করে অথবা বাবার সম্পত্তি বিক্রি করে হলেও অসহায় মানুষের পাশে থাকবো বলে আমি আশ্বস্ত করছি এবং সমাজের বিত্তবানদের অসহায় মানুষের পাশে থাকার অনুরোধ করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

বাঁশ বাজারের বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধন-বিক্ষোভ

Share the post

Share the postমাহমুদুল হাসান স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃব্রাহ্মণবাড়িয়ার শতবছরের পুরানো ঐতিহ্যবাহী আনন্দ বাজারের পুরাতন বাঁশ বাজারের বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ব্যবসায়ীরা। পরে বিক্ষুদ্ধ ব্যবসায়ীরা একই দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন। মঙ্গলবার দুপুরে প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচী পালিত হয়। মানববন্ধন চলাকালে আনন্দ বাজার মাছ ও শুটকি মহালের সভাপতি মোঃ খলিলুর রহমানের […]

আখাউড়া সীমান্ত এলাকায় পুজা উদযাপনে কোনো হুমকি নেই, অধিনায়ক ২৫ বিজিবি

Share the post

Share the postমাহমুদুল হাসান স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃসীমান্ত এলাকায় পুজা উদযাপনে কোনো হুমকি নেই বলে জানিয়েছেন বিজিবি-২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল জাব্বার আহমেদ। তিনি মঙ্গলবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার শ্রী শ্রী রাধামাধব আখড়ায় পুজা মণ্ডপ পরিদর্শনকালে এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, ‘সম্প্রীতি বজায় রেখে সীমান্ত এলাকার মণ্ডপগুলোতে পুজা হচ্ছে। বিজিবি তৎপর আছে। নির্বিঘ্নে পুজা উদযাপনে […]