বোয়ালখালীতে মার্কেট ব্যবসায়ীদের সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময়

Share the post

মুহাম্মদ সাইফুদ্দিন খালেদ, (বোয়ালখালী প্রতিনিধি): ঈদের আগে মার্কেট খোলার বিষয়ে বোয়ালখালীর বিভিন্ন মার্কেটের ব্যবসায়ী নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা উপজেলা নির্বাহী অফিসার আছিয়া খাতুনের সভাপতিত্বে ১৩ মে বেলা ১২ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় বক্তাগণ ঈদের আগে মার্কেট খুলতে হলে আবশ্যিকভাবে স্বাস্থ্যবিধি অনুসরণ করার তাগিদ দেন, অন্যথায় কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়। ইতিমধ্যে করোনা ভাইরাস সংক্রমণের কারণে গত ৯ মে উপজেলার জব্বার মার্কেট, খাজা মার্কেট ও মদীনা মার্কেট ব্যবসায়ী নেতৃবৃন্দ ঈদের আগে মার্কেট না খোলার ঘোষনা দিয়েছিলেন। তাদের এই সিন্ধান্তকে স্বাধুবাধ জানান বোয়ালখালীবাসি।

জানতে চাইলে খাজা মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি মো. রুকন উদ্দিন বলেন, করোনা ভাইরাস বেড়ে যাওয়ায় জনসাধারণের কথা বিবেচনা করে ঈদের আগে আমরা যৌথভাবে মার্কেট না খোলার সিন্ধান্ত নিয়েছি। যদিও এর কারণে আমাদের বিপুল পরিমাণ টাকা লোকসান হবে তবুও আমরা জনসাধারণকে নিরাপদে রাখাটাই বেশি গুরুত্ব দিচ্ছি। সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোজাম্মেল হক চৌধুরী, অফিসার ইনচার্জ মো: আব্দুল করিম, সমাজসেবা অফিসার জনাব মো: দেলোয়ার হোসেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো: নুরুল আমিন চৌধুরী, পৌরসভা আওয়ামীলীগের আহবায়ক জহুরুল ইসলাম জহুর বিভিন্ন মার্কেটের ব্যবসায়ীগণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

চট্টগ্রামে প্রকাশ্য বন্দুকযুদ্ধে সন্ত্রাসীদের গুলিতে র‍্যাব কর্মকর্তা নিহত, জিম্মি অন্তত ৩

Share the post

Share the post মো: সাইদুর রহমান সুমন, ব্যুরো প্রধান, চট্টগ্রাম :চট্টগ্রামের সীতাকুণ্ডের সলিমপুর ইউনিয়নে অবস্থিত জঙ্গল সলিমপুরের ছিন্নমূল এলাকায় সন্ত্রাসীদের গুলিতে এক র‍‍্যাব কর্মকর্তা নিহত হয়েছেন। নিহত র‍‍্যাব সদস্যের নাম মোতালেব। তিনি ডিএডি পদমর্যাদায় র‍‍্যাবে কর্মরত ছিলেন। এ ঘটনায় আরও কয়েকজন র‍‍্যাব সদস্য আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। এছাড়া দুর্বৃত্তের হাতে জিম্মি রয়েছেন র‍্যাবের […]

তিন দশকের বিতর্কের অবসান: ভাসানচর চূড়ান্তভাবে সন্দ্বীপের অন্তর্ভুক্ত।

Share the post

Share the post শাহাদাত হোসেন সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধি :দীর্ঘ তিন দশকের প্রাকৃতিক পরিবর্তন, প্রশাসনিক সিদ্ধান্ত ও সামাজিক আন্দোলনের পর অবশেষে ভাসানচরের মালিকানা নিয়ে চলমান বিতর্কের অবসান ঘটেছে। ভূমি মন্ত্রণালয় চূড়ান্তভাবে সিদ্ধান্ত দিয়েছে— ভাসানচরের ছয়টি মৌজা চট্টগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলার অন্তর্ভুক্ত। এর মধ্য দিয়ে নোয়াখালীর হাতিয়া ও চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মধ্যে দীর্ঘদিন ধরে চলে আসা সীমানা […]