বিশ টাকায় ইফতার উদ্যোগে রাইজিং স্টার চ্যারিটির সাথে আছে ইভেন্ট প্লানার কনক।

Share the post

এস এইচ জনি (ঢাকা প্রতিনিধি) : বছর ঘুরে আবারও এসেছে রহমত, মাগফিরাত ও নাজাতের মাস পবিএ মাহে রমজান। তবে অন্যান্য বারের থেকে এবারের রমজান একটু ভিন্নতর। বিশ্বব্যাপী মহামারী করোনার প্রভাবে কর্মজীবী শ্রমিকেরা, যার প্রভাব বাংলাদেশেও ব্যাপকভাবে পরীলক্ষিত হচ্ছে। তাই পবিএ রমজান মাসে, কর্মহীন মানুষদের যাতে না খেয়ে থাকতে না হয়, তাই তাদের পাশে দাড়িয়েছে রাইজিং স্টার চ্যারিটি বাংলাদেশ এর প্রধান উপদেষ্টা রাজিয়া হক কনক। তার কাছে জানতে চাইলে তিনি বলেন, বিশ টাকায় ইফতার এর নাম করনের উদ্দেশ্য হচ্ছে সবাইকে উৎসাহিত করা। একটু ভালো খাবার খাবার দিতে গেলে ২০ টাকাতে হয় না , কিন্তু আমরা এই বিশ টাকা নাম দিয়েছি যেন সব ধরনের মানুষ। এটায় অংশগ্রহন করতে পারে। এ বিষয়ে রাইজিং স্টার চ্যারিটির সিইও “আবির আহমেদ খান” বলেন, এই কার্যকর্ম পুরো মাসব্যাপী চলবে যদি সবাই এভাবে এগিয়ে আসে। প্রতিদিন কমপক্ষে ১০০ মানুষের খাবারের আয়োজন হচ্ছে, এবং এই খাবার নিজেদের বাসায় তৈরি হচ্ছে। আরও বলেন ৩য় দিনের মেন্যু- পোলাও চালের খিচুড়ি আর ডিম।আজকে আমরা সলিড খাবার দিব ভেবেছিলাম আলহামদুলিল্লাহ তাই করেছি।ভাজাপোড়া খাবার সবসময় খাওয়া ভাল না । দোয়া করবেন যেন আমরা স্বাস্থ্যকর ভালো খাবার দিতে পারি সবসময়। আমাদের উদ্দেশ্য মানুষের মুখে হাসি ফোটানো।যারা আমাদের পাশে আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই।এভাবে সবাই পাশে থাকলে রমজানের ৩০দিন মানুষকে খাবার দিতে পারবো। আপনারা অর্থ দিয়ে সাহায্য করতে পারেন, বাজার ও করে দিতে পারবেন বা নিজের হাতে রান্না করে আমাদের সাথে অসহায়দের কাছে পৌছিয়ে দিতে পারেন।সবাই মিলে একসাথে কাজ করলে সব কাজই সহজ হয়ে যায়। সবাই বাসায় থাকুন, নিরাপদে থাকুন।সবাই সবার জন্য দোয়া করুন। আর আশেপাশের মানুষকে সাহায্য করুন।আমাদের কাজ ভালো লাগলে অবশ্যই অন্যদের জানাবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ডিবিএইচ-এর শরীয়াহ্ সুপারভাইজরী কমিটির ৮ম সভা অনুষ্ঠিত

Share the post

Share the postপ্রেস বিজ্ঞপ্তি আজ ১৪ই সেপ্টেম্বর  ডিবিএইচ ফাইন্যান্স পিএলসির শরীয়াহ্ সুপারভাইজারী কমিটির ৮ম সভা প্রতিষ্ঠানটির গুলশানে অবস্থিত প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কমিটির মাননীয় চেয়ারম্যান জনাব ড. মুহাম্মাদ সাইফুল্লাহ। কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন মু. ফরিদউদ্দীন আহমেদ এবং ড. জুবায়ের মুহাম্মাদ এহসানুল হক সিএসএএ। সভায় ডিবিএইচ-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী […]

লোন দেয়ার প্রলোভন দেখিয়ে টাকা হাতিয়ে নিয়ে নারীকে ধর্ষণ, গ্রেফতার ১

Share the post

Share the postআবু হোসেন, ধামরাই (ঢাকা) প্রতিনিধি :ঢাকার ধামরাইয়ে লোন দেওয়ার প্রলোভন দেখিয়ে এক নারীর কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নেওয়ার পর তাকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী নারী বাদী হয়ে দুইজনের বিরুদ্ধে ধামরাই থানায় একটি মামলা দায়ের করেন, এ ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ গ্রেফতারকৃত মুরাদ হোসেন কালা (৩৮), কুশুরা ইউনিয়নের শাসন গ্রামের কাশিমনগর […]