সেবক কলোনীতে রেজাউল করিম চৌধুরীর খাদ্য সামগ্রী বিতরণ

Share the post

চট্টগ্রাম প্রতিনিধি: নগরীর ফিরিঙ্গীবাজার ওয়ার্ড এলাকায় সেবক কলোনী লোকজনদের খাদ্য সামগ্রী বিতরণ করেছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এম.রেজাউল করিম চৌধুরী। রবিবার ২৬ এপ্রিল ফিরিঙ্গী বাজার সেবক কলোনীর বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের হাতে ফিরিঙ্গী বাজার সেবক কলোনীতে বসবাসরতদের জন্য খাদ্য সামগ্রী তুলে দেন তিনি । এ সময় এম.রেজাউল করিম চৌধুরী বলেন, করোনা মহামারির কারণে ঘরবন্ধি হয়ে থাকার কারণে মানুষের আয় রোজগার বন্ধ । মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের একজন মানুষও যেনো অভুক্ত না থাকে সেজন্য সরকারীভাবে উদ্দ্যোগ নেয়ার পাশাপাশি দলীয় নেতাকর্মীদের ব্যবস্থা গ্রহনের জন্য অনুরোধ করেছেন। আমি একজন বঙ্গবন্ধুর অনুসারী হিসেবে মানুষের জন্য রাজনীতি করি। আর মানুষের পাশে দাঁড়ানো আমার স্বভাব। নিজ উদ্দ্যোগে যতক্ষণ সম্ভব আমি মানুষের পাশে থাকবো। মানুষের সুখে দু:খে আমি সবসময় ছিলাম, আছি এবং থাকবো। এ সময় উপস্থিত ছিলেন সুরেশ দাশ সর্দার, বলরাম দাশ সর্দার, রতন দাশ সর্দার, ফিরিঙ্গী বাজার হরিজন সমাজ পঞ্চায়েত কমিটির সাবেক সভাপতি দিলিপ প্রসাদ দাশ, সভাপতি ওম প্রকাশ দাশ খোকন,সহ-সভাপতি রাজু দাশ, সাধারণ সম্পাদক জনি প্রসাদ দাশ, হরিজন যুব কল্যাণ সংঘ ফিরিঙ্গী বাজার সেবক কলোনীর আকাশ দাশ ও সোম দাশ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

বাঁশ বাজারের বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধন-বিক্ষোভ

Share the post

Share the postমাহমুদুল হাসান স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃব্রাহ্মণবাড়িয়ার শতবছরের পুরানো ঐতিহ্যবাহী আনন্দ বাজারের পুরাতন বাঁশ বাজারের বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ব্যবসায়ীরা। পরে বিক্ষুদ্ধ ব্যবসায়ীরা একই দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন। মঙ্গলবার দুপুরে প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচী পালিত হয়। মানববন্ধন চলাকালে আনন্দ বাজার মাছ ও শুটকি মহালের সভাপতি মোঃ খলিলুর রহমানের […]

আখাউড়া সীমান্ত এলাকায় পুজা উদযাপনে কোনো হুমকি নেই, অধিনায়ক ২৫ বিজিবি

Share the post

Share the postমাহমুদুল হাসান স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃসীমান্ত এলাকায় পুজা উদযাপনে কোনো হুমকি নেই বলে জানিয়েছেন বিজিবি-২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল জাব্বার আহমেদ। তিনি মঙ্গলবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার শ্রী শ্রী রাধামাধব আখড়ায় পুজা মণ্ডপ পরিদর্শনকালে এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, ‘সম্প্রীতি বজায় রেখে সীমান্ত এলাকার মণ্ডপগুলোতে পুজা হচ্ছে। বিজিবি তৎপর আছে। নির্বিঘ্নে পুজা উদযাপনে […]