বিমান বাংলাদেশ: পাইলটের পাসপোর্ট বাসায়, যাত্রীরা আড়াই ঘণ্টা বিমানে!

Share the post

ইমিগ্রেশন, বোর্ডিংসহ আনুষ্ঠানিকতা শেষে ওমানগামী যাত্রীদের তোলা হয় বিমানে, কয়েক মিনিট পর ছাড়ার কথা। কিন্তু ইমিগ্রেশনে আটকে পড়েন পাইলট। এতে নির্ধারিত সময়ের পরে আড়াই ঘণ্টারও বেশি সময় ধরে আটকে থাকতে হয় শতাধিক যাত্রী বহনকারী ফ্লাইটটিকে।

বুধবার (২৯ জানুয়ারি) রাতে রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ৮ নম্বর বোর্ডিং ব্রিজে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১২১ ফ্লাইটে এই ঘটনা ঘটে।

বিমানবন্দর সূত্র জানায়, পাইলটের নাম নাসিফ রহমান নাফি। রাত ৯টা ৪৫ মিনিটে মাস্কাটের উদ্দেশ্যে ফ্লাইটটি ঢাকা ছাড়ার কথা ছিল।

তবে এ বিষয়ে বিমানবন্দরের কোনো দায়িত্বশীল কর্মকর্তার বক্তব্য পাওয়া যায়নি।

সংশ্লিষ্ট সূত্র আরও জানায়, পাসপোর্ট ফেলে বিমানবন্দরে চলে আসার পর পাইলট নাফি লোক পাঠিয়ে তার বাসা থেকে পাসপোর্ট আনেন। এরপর রাত সাড়ে দশটার দিকে তিনি বিমানটি ফ্লাই করার চেষ্টা করে রানওয়েতে যান। কিন্তু বিমানবন্দরের কন্ট্রোল টাওয়ার থেকে কয়েক মিনিটের মধ্যে বিমানটি ২ নম্বর বোর্ডিং ব্রিজে ফিরিয়ে আনা হয়।

অবশেষে রাত ১২টা ১৫ মিনিটে বিমানটি যাত্রা শুরু করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

রোটারী ফুটবল ফেস্ট ২০২৫ চ্যাম্পিয়ন রোটারী ক্লাব অব এনশিয়েন্ট চিটাগং

Share the post

Share the postপ্রেস বিজ্ঞপ্তি, চট্টগ্রাম রোটারী ফুটবল ফেস্ট ২৫ গত ১৯ সেপ্টেম্বর পতেঙ্গার এস. বি. স্পোর্টস কমপ্লেক্সে সম্পন্ন হয়েছে, এতে চট্টগ্রাম অঞ্চলের ১০ টি রোটারী ক্লাব অংশ গ্রহণ করেন। অংশগ্রহণকারী ক্লাবগুলো হলো রোটারি ক্লাব অব চিটাগাং পিস, রোটারি ক্লাব অব চিটাগাং ডাউনটাউন, রোটারি ক্লাব অব রিভারাইন হালদা, রোটারি ক্লাব অব চিটাগাং সুপ্রিম, রোটারি ক্লাব অব […]

ডিবিএইচ-এর শরীয়াহ্ সুপারভাইজরী কমিটির ৮ম সভা অনুষ্ঠিত

Share the post

Share the postপ্রেস বিজ্ঞপ্তি আজ ১৪ই সেপ্টেম্বর  ডিবিএইচ ফাইন্যান্স পিএলসির শরীয়াহ্ সুপারভাইজারী কমিটির ৮ম সভা প্রতিষ্ঠানটির গুলশানে অবস্থিত প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কমিটির মাননীয় চেয়ারম্যান জনাব ড. মুহাম্মাদ সাইফুল্লাহ। কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন মু. ফরিদউদ্দীন আহমেদ এবং ড. জুবায়ের মুহাম্মাদ এহসানুল হক সিএসএএ। সভায় ডিবিএইচ-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী […]