চট্টগ্রামে লোহাগাড়ার ৩ যুবকসহ মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেফতার

Share the post

চট্টগ্রামে অভিযান চালিয়ে মোটর সাইকেল চোর চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে একটি পিস্তল ও একটি টিপ ছোরা উদ্ধার উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- লোহাগাড়ার আমিরাবাদের জাকোয়া বীরপাড়ার সাজ্জাদ হোসেন প্রঃ রাজু (২৫), আমিরাবাদের আকমল মুন্সির বাড়ীর মোঃ ওসমান গনি প্রঃ ডালিম (২৪), আমিরাবাদের মাহালদার বাড়ীর মোজাম্মেল হক মজনু (৩০), ফটিকছড়ির মোঃ শাকিউল বশর মিনহাজ (৩৩)।

গোপন সংবাদর ভিত্তিতে বুধবার (২৯ জানুয়ারি) রাত সাড়ে ১১ টার দিকে পুরাতন ষ্টেশন এলাকা অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ মহসিন।

তিনি জানান, গ্রেফতারেরপর সাজ্জাদ হোসেন প্রঃ রাজুর (২৫) দেহতল্লাশী করে একটি পিস্তল ও  ওসমান গনি প্রঃ ডালিমের (২৪) প্যন্টের পকেট থেকে একটি ছোরা উদ্ধার করা হয়।  জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানায় তারা মূলত সংঘবদ্ধ ভাবে নগরীর বিভিন্ন ব্যস্ততম এলাকা থেকে নামী-দামী বিভিন্ন মোটরসাইকেল চুরি করে ।

গ্রেফতারকৃত মোটরসাইকেল চোর চক্রের সদস্যরা মূলত নগরীর বিভিন্ন স্থান থেকে কৌশলে মোটর সাইকেল চুরি করে মঞ্জুর আলম মুন্না (৩২) এর সহায়তায় চোরাই মোটরসাইকেল বিক্রয়ের উদ্দেশ্য কক্সবাজারের প্রত্যন্ত অঞ্চলে নিয়ে যায়।

নগরীর বিভিন্ন স্থানের মোটরসাইকেল চুরির ভিডিও ফুটেজে ইতিমধ্যে আসামীদের সনাক্ত করা হয় জানান, ওসি মহসিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

চট্টগ্রামে প্রকাশ্য বন্দুকযুদ্ধে সন্ত্রাসীদের গুলিতে র‍্যাব কর্মকর্তা নিহত, জিম্মি অন্তত ৩

Share the post

Share the post মো: সাইদুর রহমান সুমন, ব্যুরো প্রধান, চট্টগ্রাম :চট্টগ্রামের সীতাকুণ্ডের সলিমপুর ইউনিয়নে অবস্থিত জঙ্গল সলিমপুরের ছিন্নমূল এলাকায় সন্ত্রাসীদের গুলিতে এক র‍‍্যাব কর্মকর্তা নিহত হয়েছেন। নিহত র‍‍্যাব সদস্যের নাম মোতালেব। তিনি ডিএডি পদমর্যাদায় র‍‍্যাবে কর্মরত ছিলেন। এ ঘটনায় আরও কয়েকজন র‍‍্যাব সদস্য আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। এছাড়া দুর্বৃত্তের হাতে জিম্মি রয়েছেন র‍্যাবের […]

তিন দশকের বিতর্কের অবসান: ভাসানচর চূড়ান্তভাবে সন্দ্বীপের অন্তর্ভুক্ত।

Share the post

Share the post শাহাদাত হোসেন সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধি :দীর্ঘ তিন দশকের প্রাকৃতিক পরিবর্তন, প্রশাসনিক সিদ্ধান্ত ও সামাজিক আন্দোলনের পর অবশেষে ভাসানচরের মালিকানা নিয়ে চলমান বিতর্কের অবসান ঘটেছে। ভূমি মন্ত্রণালয় চূড়ান্তভাবে সিদ্ধান্ত দিয়েছে— ভাসানচরের ছয়টি মৌজা চট্টগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলার অন্তর্ভুক্ত। এর মধ্য দিয়ে নোয়াখালীর হাতিয়া ও চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মধ্যে দীর্ঘদিন ধরে চলে আসা সীমানা […]