বরিশালে উদযাপিত হয়ে গেল সনাতন ধর্মাবলম্বীদের দোল পূর্ণিমা উৎসব

Share the post

শাওন অরন্য ,বরিশাল প্রতিনিধি।

বরিশালে ব্যাপক আনন্দ আর উদ্দিপনার মধ্য দিয়ে পালিত হল সনাতন ধর্মাবলম্বীদের দোল পূর্ণিমা উৎসব । গতকাল ১০ মার্চ (মঙ্গলবার) বরিশাল নগরীতে মন্দিরে মন্দিরে পূজার অনুষ্ঠানের আয়োজন করা হয় সকাল থেকেই। নগরীর শীতলা খোলা এলাকায় সব থেকে বড় আয়োজন ছিলো

দোল উৎসব এর। কয়েকশ তরুণ তরুণী রঙ খেলায় মেতে ওঠেন এখানে। রঙ খেলার পাশাপাশি ডিজে’রও আয়োজন করা হয়। আয়োজক স্বাগতা দাস জানান, প্রতি বছরই দোল উৎসবে শীতলাখোলা মোড়ে নানা আয়োজন করা হয়। এবারও তার ব্যতিক্রম হয়নি। রঙ খেলায় ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই মেতে উঠেছেন। উল্লেখ্য সনাতন ধর্মাবলম্বীদের মতে বৈষ্ণব বিশ্বাস অনুযায়ী, ফাল্গুনী পূর্ণিমা বা দোলপূর্ণিমার দিন বৃন্দাবনে শ্রীকৃষ্ণ আবির বা গুলাল নিয়ে রাধিকা ও অন্য গোপীগণের সঙ্গে রং খেলায় মেতেছিলেন। সেই ঘটনা থেকেই দোল খেলার উৎপত্তি হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

গৌরনদীতে উত্তেজনা: ছিনতাই মামলায় ছাত্রদল নেতা পারভেজসহ চারজনকে আসামি করায় তোলপাড়

Share the post

Share the postমো: সাইফুল ইসলাম সজিব, বরিশাল প্রতিনিধি: গৌরনদী উপজেলায় রাজনৈতিক অঙ্গনে আবারও তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে—গৌরনদী উপজেলা মহিলা দলের নেত্রী তাসলিমা আক্তার রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে ছাত্রদলের নেতাদের বিরুদ্ধে মিথ্যা ছিনতাই মামলা দায়ের করেছেন। জানা গেছে, মামলায় আসামি করা হয়েছে— ইমরান খান, সহ-সভাপতি, বরিশাল জেলা ছাত্রদল রাজিব খান, যুগ্ম আহ্বায়ক, গৌরনদী উপজেলা ছাত্রদল ইত্তেসাম […]

ঝালকাঠির রাজাপুরে পুকুর পাড়ের কাঁচা ঘাস খেয়ে মারা গেল খামারির ৬টি গরু

Share the post

Share the postমো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির রাজাপুরে পুকুর পাড়ের কাঁচা ঘাস খেয়ে একটি খামারের ৬টি গাভি গরুর মৃত্যু হয়েছে। সোমবার (১৪ অক্টোবর) উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ আঙ্গারিয়া গ্রামের মো. নজরুল ইসলাম (৫৬) খামারে এ ঘটনা ঘটে। যার আনুমানিক মূল্য প্রায় ৪ লাখ টাকা হবে বলে জানান গরুর মালিক। এ ছাড়া খামারটির আরও […]