চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের আন্তঃ বিভাগ ক্রিকেট টুর্নামেন্ট সমাপ্তি ম্যাচ অনুষ্ঠিত।

Share the post

আসাদুজ্জামান বুলবুল ( চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়):

ব্যবস্থাপনা বিভাগের এবারের আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্টটি শুরু হয় ২ মার্চ। ধারাবাহিক ভাবে প্রতিটি ম্যাচ শেষে আজ ছিল টুর্নামেন্টটির ফাইনাল ম্যাচ। ফাইনাল ম্যাচে শক্তিশালী ৩১ তম ব্যাচের মুখামুখি হয় শক্তিশালী ৩৩ তম ব্যাচ। টসে জিতে ৩১ ব্যাচের অধিনায়ক তানিম বোলিং করার সিদ্ধান্ত নেয়। শুরু থেকেই আক্রমনাত্মক বোলিং করে ৩১ বোলারা। হৃদয়, নজরুল আর রাগিবের নিয়ন্ত্রণ বোলিং এ নিধারিত ওভার শেষে ১১৯ রানে গুটিয়ে যায় ৩৩ তম ব্যাচ। ব্যাটিং নেমে শুরু টা ভালো হয়নি ৩১ তম ব্যাচের। শুরু থেকে উইকেট হারাতে থাকে তারা। ৩৩ এর ইয়াসিনের দুর্দান্ত বোলিং আর ৩১ এর হৃদয়ের ব্যাটিং নৈপুণ্যে শেষ পর্যন্ত ৩ রানে গুটিয়ে যায়। ম্যাচ শেষে জয়ী অধিনায়ক তানিম বলে ” শুরু থেকে জয়ের ব্যাপারে আমরা আত্নবিশ্বাসী ছিলাম, তবে ৩৩ তম ভালো খেলছে, তাদের কে অভিনন্দন। আমি ডিপার্টমেন্ট এর স্যার এবং বড় ভাইদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এতো একটি টুর্নামেন্ট আয়োজন করার জন্য। ম্যাচ শেষে ৩৩ এর অধিনায়ক বলে, এই টুর্নামেন্ট আমাদের ছেলেরা ভালো খেলেছে, ইনশাআল্লাহ সামনে আরো ভালো করব। সমাপ্তি ম্যাচ সর্ম্পকে ব্যবস্থাপনা বিভাগ ৩য় বর্ষের শিক্ষার্থী মাসুদ রানা বলেঃ আমরা একটি টানটান উত্তজনাময় ম্যাচ উপভোগ করালাম। দুই জনের খেলোয়াড়দের অভিনন্দন জানাচ্ছি। বিশেষ করে ৩৩ তম ব্যাচ কে, তারা বিভাগের একবারেই নতুন হিসাবে সে পারফর্মেন্স দেখিয়েছে, তাই সত্যিই প্রশাংসার দাবি রাখে। সমাপ্তি ম্যাচ সর্ম্পকে ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক এবং ৩১ ম্যাচের পরামর্শক জনাব সেতু রঞ্জুন বিশ্বাস বলেনঃ দুই খেলোয়াড়েরা দারুণ খেলেছে। দুই দলকেই অভিনন্দন। সমাপ্তি ম্যাচ সর্ম্পকে ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক এবং ৩৩ ম্যাচের পরামর্শক জনাব সারোয়ার আলম বলেনঃ আজকের ম্যাচ টুর্নামেন্টের সেরা ম্যাচ ছিল। খেলায় হার জিত থাকবেই। তবে আমি দুই দলকেই অভিনন্দন জানাচ্ছি। সমাপ্তি ম্যাচ সর্ম্পকে ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক জনাব মোহাম্মদ শরফুদ্দিন রাশেদ বলেনঃ ব্যবস্থাপনা বিভাগ সকল শিক্ষার্থী এবং খেলোয়াড়দের ধন্যবাদ। আমরা সবাই টুর্নামেন্টটিকে উপভোগ করেছি। আমি দুই দলকেই অভিনন্দন জানাতে চাই। সমাপ্তি ম্যাচ সর্ম্পকে ব্যবস্থাপনা বিভাগ অধ্যাপক জনাব আবু মোহাম্মদ আতিকুর রহমান বলেনঃ খেলায় হার জিত থাকবেই। তবে আজকের ম্যাচে জয় হয়েছে ব্যবস্থাপনা বিভাগের, জয় হয়েছে ক্রিকেটের। দুই দলকেই অভিনন্দন। টুর্নামেন্ট শেষে ব্যবস্থাপনা বিভাগে চেয়ারম্যান ড. প্রফেসর সাইদুর রহমান স্যার বলেনঃ ব্যবস্থাপনা বিভাগ শুধু একটি বিভাগ নয়, এটি একটি পরিবার। শুরু থেকে প্রতি ম্যাচ আমরা উপভোগ করছি। আমি আমার বিভাগের সকল শিক্ষক ধন্যবাদ জানাচ্ছি এতো সুন্দর টুর্নামেনট আয়োজন করার জন্য এবং আমি ছাত্রছাত্রী এবং খেলোয়াড় দের সৌজন্যবোধ এবং খোলোয়ারী মন মানসিকতা দেখে অনেক গর্ববোধ করছি। আমি দুই দলের খেলোয়াড়দের অভিনন্দন জানাচ্ছি। টুর্নামেন্ট এর সমাপ্তি ম্যাচে ব্যবস্থাপনা বিভাগের প্রতিটি ব্যাচ থেকে প্রায় শতাধিক শিক্ষাথী উপস্থিত ছিল মাঠে। তারা বিভিন্ন ভাবে খেলোয়াড়দের উৎসাহ দিয়েছি। এই বারের টুর্নামেন্ট এর দায়িত্ব ছিল বিভাগের ২৯ তম ব্যাচের হাতে। খেলা শেষে আয়োজকরা সন্তোষ প্রকাশ করেন এবং বলেন আমরা এই রকম একটি ম্যাচ আমরা আশা করেছিলাম। এছাড়া টুর্নামেন্টের সমাপ্তি ম্যাচে ব্যবস্থাপনা বিভাগের অন্যান্য শিক্ষক এবং শিক্ষিকা বৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

চট্টগ্রামে প্রকাশ্য বন্দুকযুদ্ধে সন্ত্রাসীদের গুলিতে র‍্যাব কর্মকর্তা নিহত, জিম্মি অন্তত ৩

Share the post

Share the post মো: সাইদুর রহমান সুমন, ব্যুরো প্রধান, চট্টগ্রাম :চট্টগ্রামের সীতাকুণ্ডের সলিমপুর ইউনিয়নে অবস্থিত জঙ্গল সলিমপুরের ছিন্নমূল এলাকায় সন্ত্রাসীদের গুলিতে এক র‍‍্যাব কর্মকর্তা নিহত হয়েছেন। নিহত র‍‍্যাব সদস্যের নাম মোতালেব। তিনি ডিএডি পদমর্যাদায় র‍‍্যাবে কর্মরত ছিলেন। এ ঘটনায় আরও কয়েকজন র‍‍্যাব সদস্য আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। এছাড়া দুর্বৃত্তের হাতে জিম্মি রয়েছেন র‍্যাবের […]

তিন দশকের বিতর্কের অবসান: ভাসানচর চূড়ান্তভাবে সন্দ্বীপের অন্তর্ভুক্ত।

Share the post

Share the post শাহাদাত হোসেন সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধি :দীর্ঘ তিন দশকের প্রাকৃতিক পরিবর্তন, প্রশাসনিক সিদ্ধান্ত ও সামাজিক আন্দোলনের পর অবশেষে ভাসানচরের মালিকানা নিয়ে চলমান বিতর্কের অবসান ঘটেছে। ভূমি মন্ত্রণালয় চূড়ান্তভাবে সিদ্ধান্ত দিয়েছে— ভাসানচরের ছয়টি মৌজা চট্টগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলার অন্তর্ভুক্ত। এর মধ্য দিয়ে নোয়াখালীর হাতিয়া ও চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মধ্যে দীর্ঘদিন ধরে চলে আসা সীমানা […]