বগুড়া শহরে ওয়ারেন্ট ভুক্ত আসামী ধরতে গিয়ে দুই পুলিশ  ছুরিকাহত

Share the post
এস.এম.জয়, বগুড়া :বগুড়ায় পুলিশের উপর হামলার ঘটনা ঘটেছে। এ- সময় পুলিশের দুই সদস্যকে ছুরিকাঘাত করা হয়েছে। গুরুতর আহত দুই পুলিশ সদস্যকে বগুড়া শহীদ জিয়াউর  রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।  আহতরা হলেন, বগুড়ার উপশহর ফাঁড়ির   এটিএসআই জাহাঙ্গীর আলম ও কনস্টেবল মানিক।
উপশহর ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর জালাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন ওই দুই পুলিশ সদস্য  রোববার ১৫ই জুন সকাল সাড়ে দশটার দিকে শহরের উপকণ্ঠে বারোপুরের ঝোপগাড়ী এলাকায় ওয়ারেন্ট ভুক্ত আসামী নিশান কে গ্রেফতারের জন্য  যান। এ- সময় ওই পুলিশ সদস্যরা নিশানের বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করে। কিন্তু এ- সময় নিশান পরনের কাপড়-চোপড় পড়ার ভান করে র‌্যাকের ভেতর থেকে চাকু বের করে। এরপর  এটিএসআই জাহাঙ্গীর আলমের পেটে ও কনস্টেবল মানিকের উরুতে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত দুই পুলিশ সদস্য উদ্ধার করে। এরপর তাদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়
এ- ব্যাপারে বগুড়া সদর থানার ওসি হাসান বাসির ঘটনার সত্যতা “Channel 21”  নিশ্চিত করে বলেন, ওই দুই পুলিশ সদস্য ওয়ারেন্ট ভুক্ত আসামী নিশানকে গ্রেফতারের জন্য সেখানে গিয়েছিলেন। কিন্তু ওই আসামি তাদের ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পলাতক নিশান কে গ্রেফতার করতে অভিযান শুরু করা হয়েছে। আহত পুলিশ সদস্যদের ওই হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

পৈতৃক ভিটা পরিদর্শনে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান; উদ্বোধন করবেন দেশের ১৩তম সিটি কর্পোরেশন “বগুড়া

Share the post

Share the postএস.এম.জয়, বগুড়া প্রতিনিধি :দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে দেশের ১৩তম সিটি কর্পোরেশন হিসেবে যাত্রা শুরু করছে উত্তরবঙ্গের প্রবেশদ্বার বগুড়া। আগামীকাল ২০শে এপ্রিল সোমবার এক দিনের রাষ্ট্রীয় সফরে নিজ জেলা বগুড়ায় আসছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। এই সফরে তিনি নবগঠিত ‘বগুড়া সিটি কর্পোরেশন’-এর শুভ উদ্বোধনসহ জেলার একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও […]

বগুড়ায় ড. পিনাকী ভট্টাচার্যের বাড়িতে গভীর রাতে দুর্বৃত্তদের আগুন দেওয়ার চেষ্টা, অল্পের জন্য রক্ষা

Share the post

Share the postএস.এম.জয়, বগুড়া প্রতিনিধি:বগুড়া রাজনৈতিক বিশ্লেষক ও ফ্রান্স প্রবাসী ইউটিউবার ড. পিনাকী ভট্টাচার্যের পারিবারিক বাড়িতে গভীর রাতে আগুন দেওয়ার চেষ্টার মতো এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে বগুড়া শহরের জলেশ্বরীতলা আলতাফুন্নেছা খেলার মাঠ সংলগ্ন তাঁর বাড়িতে এই ন্যাক্কারজনক হামলা চালায়। সৌভাগ্যক্রমে, সময়মতো আগুন নিভিয়ে ফেলায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি […]