পবিপ্রবির আইকিউএসি-র নতুন পরিচালক হিসেবে ড. মাহবুব রব্বানী দায়িত্ব গ্রহণ

Share the post

মোঃ সামিরুজ্জামান, উপকুল প্রতিনিধি:পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি)-এর নতুন পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন হর্টিকালচার বিভাগের খ্যাতিমান অধ্যাপক ড. মাহবুব রব্বানী। আজ, ১৫ জুন ২০২৫, রবিবার তিনি আনুষ্ঠানিকভাবে এ দায়িত্ব গ্রহণ করেন। দুই বছর মেয়াদি এই নিয়োগে তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন ও গবেষণার গুণগত উৎকর্ষ সাধনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বলে আশা করা হচ্ছে।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. মোঃ ইকতিয়ার উদ্দিন স্বাক্ষরিত এক অফিস আদেশে জানানো হয়, সদ্য বিদায়ী পরিচালক প্রফেসর ড. মোঃ ইকতিয়ার উদ্দিন আজ দায়িত্ব হস্তান্তর করেছেন। নতুন পরিচালক হিসেবে ড. মাহবুব রব্বানী প্রশাসনিক দিকনির্দেশনা, সম্পদ ব্যবস্থাপনা এবং আইকিউএসি-সংশ্লিষ্ট সকল কার্যক্রমের তত্ত্বাবধান করবেন।

ড. মাহবুব রব্বানী পবিপ্রবির একজন অভিজ্ঞ ও গবেষণানুরাগী শিক্ষক। তিনি মনবুসু বৃত্তি নিয়ে জাপানের শিনশু ও গিফু বিশ্ববিদ্যালয় থেকে যথাক্রমে এমএস ও পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন। তিনি জাপানিজ সোসাইটি ফর হর্টিকালচারাল সায়েন্স-এর ‘ইয়ারলি বেস্ট রিসার্চ অ্যাওয়ার্ড’ প্রাপ্ত একজন গবেষক হিসেবে আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক প্রশংসা অর্জন করেছেন। তার নেতৃত্বে ওয়ার্ল্ড ব্যাংক, কর্ডএইড, সিমিট, ইউসিডেভিস এবং বাংলাদেশ সরকারের অর্থায়নে বেশ কয়েকটি গবেষণা প্রকল্প পরিচালিত হয়েছে। এর মাধ্যমে তিনি পবিপ্রবিতে তিনটি অত্যাধুনিক গবেষণাগার—বায়োটেক ল্যাব, পোস্টহারভেস্ট ল্যাব এবং জার্মপ্লাজম সেন্টার—প্রতিষ্ঠা করেছেন।

তার গবেষণার উল্লেখযোগ্য অর্জনের মধ্যে রয়েছে বিলুপ্তপ্রায় দেশীয় ফলের নয়টি জাত উদ্ভাবন, যা কৃষি মন্ত্রণালয়ের ন্যাশনাল সিড বোর্ড কর্তৃক অনুমোদিত। তার তত্ত্বাবধানে ৬০ জন শিক্ষার্থী এমএস এবং ৮ জন পিএইচডি ডিগ্রির জন্য গবেষণার সুযোগ পেয়েছেন। ২০২২ সালে তিনি এডি সায়েন্টিফিক ইনডেক্সে বিশ্বের শীর্ষ গবেষকদের তালিকায় স্থান পান। এছাড়া, তিনি শেরে-বাংলা হলের প্রভোস্ট, গবেষণা ও প্রশিক্ষণ দপ্তরের পরিচালক এবং বিশ্ববিদ্যালয় জার্নালের প্রধান সম্পাদকসহ একাধিক গুরুত্বপূর্ণ প্রশাসনিক দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করেছেন।

ড. মাহবুব রব্বানীর অভিজ্ঞতা ও দক্ষতা আইকিউএসি-কে নতুন উচ্চতায় নিয়ে যাবে বলে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও সংশ্লিষ্ট মহল আশাবাদী। তার নেতৃত্বে পবিপ্রবি শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে আরও অগ্রগতি অর্জন করবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ভোলায় এসএসসি ১৯৮৪ ব্যাচের বন্ধু উৎসব অনুষ্ঠিত

Share the post

Share the postমোঃ সামিরুজ্জামান, ভোলা প্রতিনিধি : ‘বন্ধুত্বের বন্ধনে আমরা চুরাশিয়ান’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ভোলায় এসএসসি ১৯৮৪ ব্যাচের বন্ধু উৎসব–২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ নভেম্বর) ড্রিমল্যান্ড পার্ক-এ দিনব্যাপী এ মিলনমেলার আয়োজন করা হয়। উৎসবজুড়ে ছিল স্মৃতিচারণ, নানা ধরনের খেলাধুলা, জাদু প্রদর্শনী এবং সংগীতানুষ্ঠানসহ বিভিন্ন বিনোদনমূলক আয়োজন। দীর্ঘদিন পর সহপাঠী বন্ধুদের একত্রে পাওয়ার আনন্দে মুখর হয়ে […]

ভোলার ভেলুমিয়ায় যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত

Share the post

Share the postমো. সামিরুজ্জামান, প্রতিনিধি, ভোলা: ভোলা সদর উপজেলার ভেলুমিয়া ইউনিয়ন যুবদলের উদ্যোগে কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় ভেলুমিয়া বাজারসংলগ্ন জৈনপুরী হুজুরের মাঠে আয়োজিত এ কর্মীসভায় উপস্থিত ছিলেন জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা। সভায় প্রধান অতিথি ছিলেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুর কাদের সেলিম। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা যুবদলের আহ্বায়ক […]