বগুড়ায় গৃহবধুর চুল কেটে নির্যাতন করার অপরাধে শাশুড়ি গ্রেফতার

Share the post
এস.এম.জয় বগুড়া:পারিবারিক কলহের জেরে বগুড়ার আদমদীঘি উপজেলায় আয়শা সিদ্দিকা (২০) নামের এক গৃহবধূকে শারীরিক নির্যাতন ও মাথার চুল কেটে দেওয়ার অভিযোগ উঠেছে শ্বশুরবাড়ির সদস্যদের বিরুদ্ধে। বুধবার (২৩শে এপ্রিল) উপজেলার চাঁপাপুর ইউনিয়নের বেজার গ্রামে এ- ঘটনা ঘটে। এ- ঘটনায় ভুক্তভোগীর বাবা নাটোরের সিংড়া উপজেলার নিখিরা গ্রামের ইদ্রিস আলী আদমদীঘি থানায় একটি মামলা দায়ের করেছেন।
মামলার ভিত্তিতে পুলিশ অভিযুক্ত শাশুড়ি তানজিলা বেগমকে (৩৯) গ্রেফতার করেছে। বৃহস্পতিবার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে। এসব তথ্য “Channel 21” – কে নিশ্চিত করেছেন আদমদীঘি থানার অফিসার ইনচার্জ এসএম মোস্তাফিজুর রহমান।
পুলিশ ও মামলার সূত্রে জানা যায়, গত বছর আয়শা সিদ্দিকার বিয়ে হয় বেজার গ্রামের আরমান হোসেনের সঙ্গে। তাদের সংসারে জন্ম নেয় যমজ দুই পুত্রসন্তান। কিছুদিন আগে স্বামী আরমান প্রবাসে চলে যান। এরপর থেকেই শ্বশুরবাড়ির সদস্যদের সঙ্গে আয়শার সম্পর্কের অবনতি ঘটে। নানা বিষয়ে তাকে মানসিক ও শারীরিকভাবে নির্যাতন করা হতো বলে অভিযোগ করেন ভুক্তভোগী।
গত বুধবার সকালে শ্বশুর লিটন হোসেন, শাশুড়ি তানজিলা বেগম ও ননদ সাদিয়া বিবি মিলে আয়শাকে বেধড়ক মারধর করে ও হত্যার উদ্দেশ্যে তার মাথার চুল কেচি দিয়ে কেটে দেয় বলে মামলায় উল্লেখ করা হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা আয়শাকে প্রথমে আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ এসএম মোস্তাফিজুর রহমান  “Channel 21” – কে বলেন, “মামলার পরপরই অভিযুক্ত শাশুড়িকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারের অভিযান চলছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

পৈতৃক ভিটা পরিদর্শনে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান; উদ্বোধন করবেন দেশের ১৩তম সিটি কর্পোরেশন “বগুড়া

Share the post

Share the postএস.এম.জয়, বগুড়া প্রতিনিধি :দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে দেশের ১৩তম সিটি কর্পোরেশন হিসেবে যাত্রা শুরু করছে উত্তরবঙ্গের প্রবেশদ্বার বগুড়া। আগামীকাল ২০শে এপ্রিল সোমবার এক দিনের রাষ্ট্রীয় সফরে নিজ জেলা বগুড়ায় আসছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। এই সফরে তিনি নবগঠিত ‘বগুড়া সিটি কর্পোরেশন’-এর শুভ উদ্বোধনসহ জেলার একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও […]

বগুড়ায় ড. পিনাকী ভট্টাচার্যের বাড়িতে গভীর রাতে দুর্বৃত্তদের আগুন দেওয়ার চেষ্টা, অল্পের জন্য রক্ষা

Share the post

Share the postএস.এম.জয়, বগুড়া প্রতিনিধি:বগুড়া রাজনৈতিক বিশ্লেষক ও ফ্রান্স প্রবাসী ইউটিউবার ড. পিনাকী ভট্টাচার্যের পারিবারিক বাড়িতে গভীর রাতে আগুন দেওয়ার চেষ্টার মতো এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে বগুড়া শহরের জলেশ্বরীতলা আলতাফুন্নেছা খেলার মাঠ সংলগ্ন তাঁর বাড়িতে এই ন্যাক্কারজনক হামলা চালায়। সৌভাগ্যক্রমে, সময়মতো আগুন নিভিয়ে ফেলায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি […]