গুচ্ছের “সি” ইউনিটের ভর্তি পরীক্ষা শুক্রবার; প্রস্তুত ইসলামী বিশ্ববিদ্যালয়

Share the post
মিজানুর রহমান, ইবি প্রতিনিধি:গুচ্ছভু্ক্ত (সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি) বিশ্ববিদ্যালয় সমূহের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা গ্রহণে প্রস্তুত কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় কেন্দ্র। এদিন দেশের ১৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে একযোগে অনুষ্ঠিত হবে ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা।
ক্যাম্পাস সূত্রে জানা যায়, ইসলামী বিশ্ববিদ্যালয়ে ‘সি’ ইউনিটে পরীক্ষায় অংশগ্রহণ করবে মোট ১৩১০ জন শিক্ষার্থী। পরীক্ষা অনুষ্ঠিত হবে বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবন এবং রবীন্দ্র-নজরুল কলা ভবনে। পরীক্ষার্থীরা সকাল ১০টা থেকে কেন্দ্রে প্রবেশ করতে পারবে বলেও জানা যায়। পুরো পরীক্ষার বিষয়াদি মনিটরিং করবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ।
ভর্তি পরীক্ষা শৃঙ্খলা কমিটি জানান, ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে আয়োজনের লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। পরীক্ষার দিন সার্বিক নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় কাজ করবে প্রক্টরিয়াল বডির পাশাপাশি ৬ স্তরের নিরাপত্তা ও শৃঙ্খলা বাহিনী। এরমধ্যে থাকছেন বিএনসিসি ও রোভার স্কাউট সদস্য, আনসার সদস্য, পুলিশ ও ট্রাফিক পুলিশ, স্ট্রাইকিং ফোর্স হিসেবে সেনাবাহিনী র‍্যাব ও ভ্রাম্যমাণ আদালত।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এবং ভর্তি পরীক্ষার শৃঙ্খলা রক্ষা কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. শাহীনুজ্জামান জানান, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সব ধরনের শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হবে। পাশাপাশি সার্বক্ষণিকভাবে ক্যাম্পাসে ম্যাজিস্ট্রেট এর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হবে। মেডিকেল টিম সহ অন্যান্য সেবামূলক টিম সার্বক্ষণিক মনিটরিং করবেন।
তিনি আরও বলেন, “পরীক্ষার্থীদের নিরাপত্তা ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে আমরা সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছি । আশা করছি কোনো ধরনের বিশৃঙ্খলা ছাড়াই শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা সম্পন্ন হবে।”
গুচ্ছ পদ্ধতির আওতায় ইসলামী বিশ্ববিদ্যালয় কেন্দ্রের এ পরীক্ষা ঘিরে ক্যাম্পাসে বিরাজ করছে বাড়তি নিরাপত্তা ও সতর্কতা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ঢাবি সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে ইবিতে মানববন্ধন

Share the post

Share the postইবি প্রতিনিধি:পেশাগত দায়িত্ব পালনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি-এর সদস্যদের ওপর হামলার প্রতিবাদ এবং স্বাধীন সাংবাদিকতার পরিবেশ নিশ্চিতের দাবিতে মানববন্ধন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সংগঠনসমূহ। শনিবার (২৫ এপ্রিল) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সভাপতি আবির হোসেন, সহ-সভাপতি নূর আলম, বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি নিয়ামতুল্লাহ […]

শহিদ সাজিদের স্মরণে ইবিতে দুই শতাধিক শিক্ষার্থীর মডেল টেস্ট পরীক্ষা

Share the post

Share the postইবি প্রতিনিধি:ইসলামী বিশ্ববিদ্যালয়ের আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী শহিদ সাজিদ আব্দুল্লাহর স্মরণে থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদভুক্ত স্বতন্ত্র ‘ডি’ ইউনিটের ভর্তিচ্ছুদের জন্য একটি উন্মুক্ত মডেল টেস্ট অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ এপ্রিল) বাদ আসর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে এ মডেল টেস্টের আয়োজন করে হাফিজ থিওলজি এডমিশন অনলাইন কোচিং অ্যান্ড আইডিয়াল হোম। এতে দেশের বিভিন্ন […]