নাটোরে খাল থেকে এক জনের মরদেহ উদ্ধার

Share the post

মো. আশিকুর রহমান টুুটুল, নাটোর প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে খাল থেকে গনি প্রামানিক (৫০) নামের এক মানসিক রোগীর মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (১৭ মে) সকালে উপজেলা রয়না ভরট গ্রামে এ ঘটনা ঘটে। নিহত গনী প্রামানিক রয়না ভরট গ্রামের মৃত আজগর আলীর ছেলে। নিহতের ছেলে ফয়সাল হোসেন জানান, ‘তার বাবা গত পাঁচ বছর যাবত মানসিক ভারসাম্য হিনতায় ভুগছে। রবিবার সকালে চাচা রফিকুল ইসলামকে আমার বাবা চর মারে। পরে আমার চাচা আমার বাবাকে গাছের সাথে বেধে রাখে। দুপুরে পুলিশ এসে বাবাকে ছেড়ে দেয়। রাত ৯টার দিকে বাড়ি পাশের খাল থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। বড়াইগ্রাম থানার পরিদর্শক আনোয়ারুল ইসলাম জানান, ‘মৃৃত্যুর সঠিক কারণ জানতে ময়না তদন্তের জন্য মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে প্রেরন করা হয়েছে। ময়না তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]

ফরিদপুরে বিএসটিআইর মোবাইল কোর্ট: ৩ প্রতিষ্ঠানে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা

Share the post

Share the postমো: মাহাবুব মিয়া, ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলায় ভেজাল ও অনিয়মের বিরুদ্ধে পরিচালিত যৌথ মোবাইল কোর্টে তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ সময় মোট তিনটি মামলায় ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং অননুমোদিত খাদ্য রং জব্দ করে ধ্বংস করা হয়। মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) ফরিদপুর […]