করােনা প্রতিরােধে ৩ দিনের জনউদ্বুদ্ধকরণ ক্যাম্পেইন সৈয়দপুরে

Share the post

রাজু আহম্মেদ (নীলফামারী জেলা প্রতিনিধি): নীলফামারীর সৈয়দপুরে শুরু হয়েছে করােনা প্রতিরােধে ৩ দিনের জনউদ্বুদ্ধকরণ সচেতনতা ক্যাম্পেইন। সৈয়দপুর শহরের গুরুত্বপূর্ণ পাঁচমাথা মােড়ে ট্রাফিক পুলিশ বক্সের সামনে এ ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করেন সৈয়দপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মােখছেদুল মােমিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মােঃ মহসিনুল হক মহসিন , পৌর আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) রফিকুল ইসলাম বাবু, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবু মােঃ আলেমুল বাসার এসময় আরাে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সানজিদা বেগম লাকী , সৈয়দপুর পৌরসভার প্যানেল মেয়র -১ মােঃ শাহিন হােসেন , মেডিকেল অফিসার ডাঃ আরমান হােসেন রনি , সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ ( তদন্ত ) মােঃ আতাউর রহমান , আওয়ামী লীগ নেতা ইঞ্জিনিয়ার রাশেদুজ্জামান রাশেদ , বনিক সমিতির সভাপতি মােঃ ইদ্রিস আলী , আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান লিটন , সাংবাদিক এম আর আলম ঝন্টু , স্যানেটারী ইন্সপেক্টর অহিদুল হক ও স্বাস্থ্য পরিদর্শক মােঃ মনসুর আলী সরকার সহ আরাে অনেকে । অনুষ্ঠানটি স্বরচিত কবিতা দিয়ে উপস্থাপন করেন মেডিকেল টেকনােলজিষ্ট ( ইপিআই ) মােঃ আবু তাহের সিদ্দিকী । পরে উপজেলা পরিষদ চত্বর , শুটকি মােড় , মরিয়ম চক্ষু হাসপাতালের মােড় , ১০০ শয্যা হাসপাতাল বাজার , রাবেয়ার মিল , বাইপাস সড়কে বসুনিয়ার চৌপতি , মিস্ত্রিপাড়ার মােড় , রেলগেট বাজার ও রেল স্টেশনের নিকট অফিসের গাড়িতে মেগাফোন দিয়ে প্রচারণা , মাস্ক ও লিফলেট বিতরণ করেন মেডিকেল অফিসার ডাঃ আরমান হােসেন রনি ও মেডিকেল টেকনােলজিষ্ট ( ইপিআই ) মােঃ আবু তাহের সিদ্দিকী ও গাড়ির ড্রাইভার মােঃ শাহিনুর রহমান।এছাড়াও অটো রিকশায় মাইক দিয়ে কামারপুকুর ও বাঙ্গালীপুর ইউনিয়নের বিভিন্ন হাটবাজার ও গুরুত্বপূর্ণ পয়েন্টে প্রচারণা চালানাে হয়েছে বলে এমনটি জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]

ফরিদপুরে বিএসটিআইর মোবাইল কোর্ট: ৩ প্রতিষ্ঠানে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা

Share the post

Share the postমো: মাহাবুব মিয়া, ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলায় ভেজাল ও অনিয়মের বিরুদ্ধে পরিচালিত যৌথ মোবাইল কোর্টে তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ সময় মোট তিনটি মামলায় ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং অননুমোদিত খাদ্য রং জব্দ করে ধ্বংস করা হয়। মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) ফরিদপুর […]