আক্তারুজ্জামান ফ্লাই ওভারে কার এবং মোটরসাইকেল সংঘর্ষ

Share the post

মোহাম্মদ রেজাউল করিম (চট্টগ্রাম প্রতিনিধি): অদ্য ১৭ মে ২০২১ সময় বিকেল ৪:১০ মিনিট তখন, আক্তারুজ্জামান ফ্লাই ওভারে লালখান বাজার হতে বহদ্দারহাট যাবার পথে দ্রুত গতিতে এগিয়ে চলছিল একটি প্রাইভেট কার এবং তার পেছনে একটি মোটরসাইকেল। ইউনেস্কা বিল্ডিং হতে সামান্যতম দূরত্বে যেখানে রয়েছে স্পিড ব্রেকার, সেখানেই ঘটে গেল মারাত্মক সংঘর্ষ। স্পিড ব্রেকার বরাবর এসে প্রাইভেট কার যখন তার গতি কমালো, ঠিক তখনই পেছনে থাকা মোটরসাইকেল দ্রুত গতিতে এসে ধাক্কা দেয় প্রাইভেট কারের পেছন বরাবর। মূহুর্তেই মোটরসাইকেল আরোহী আকাশের দিকে উড়ে গিয়ে, আবার নীচে পড়ে কয়েক ডং খেয়ে মাটিতে গড়াগড়ি করছিল। আমাদের চ্যানেল ২১ এর গাড়ি ঠিক ঐ সময় ঘটনা স্হল দিয়ে যাবার সুবাদে সম্পূর্ণ সিনারিও টি আমাদের নজরে আসে। মুহূর্তে ই আমরা নেমে মোটরসাইকেল আরোহী ব্যক্তিকে রাস্তা থেকে সরিয়ে এক পার্শ্বে নিয়ে আসি।মহান সৃষ্টিকর্তার কৃপায় মোটরসাইকেল আরোহী প্রাণে বেঁচে গেলেও হাতে এবং পায়ে মারাত্মক আঘাত পান। প্রাইভেট কারের চালক আহত ব্যক্তিকে হাসপাতালে নিতে চাইলেও, মোটরসাইকেল চালক নিজে থেকে আহত অবস্থায় তার বাইক নিয়ে ঘটনা স্থল ত্যাগ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]

ফরিদপুরে বিএসটিআইর মোবাইল কোর্ট: ৩ প্রতিষ্ঠানে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা

Share the post

Share the postমো: মাহাবুব মিয়া, ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলায় ভেজাল ও অনিয়মের বিরুদ্ধে পরিচালিত যৌথ মোবাইল কোর্টে তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ সময় মোট তিনটি মামলায় ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং অননুমোদিত খাদ্য রং জব্দ করে ধ্বংস করা হয়। মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) ফরিদপুর […]