গাজীপুরের টঙ্গীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নারী সেনা সদস্য নিহত।

Share the post

আব্দুল আহাদ (গাজীপুর):গাজীপুরের টঙ্গী স্টেশন রোড এলাকায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সেনাবাহিনীতে কর্মরত এক নারী সদস্য নিহত হয়েছেন। শুক্রবার (৪ জুন) দুপুরে শহীদ আহসান উল্লাহ মাস্টার উড়ালসেতুর সামনে এ দূর্ঘটনা ঘটে।

নিহতের নাম জেসমিন সুলতানা (৩৬)। তিনি গাজীপুর জেলার কাপাসিয়া থানার বরুণ গ্রামের জয়নাল আবেদীনের মেয়ে।

তিনি ঢাকা সেনানিবাসে অফিস করণিক হিসেবে কর্মরত ছিলেন। নিহতের সাথে থাকা আহত অনারারী লেফটেন্যান্ট আমজাদ হোসেন (৫০) রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট এ কর্মরত রয়েছেন।

এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জাভেদ মাসুদ জানান, অনারারী লেফটেন্যান্ট আমজাদ হোসেন (৫০) জেসমিন সুলতানাকে সাথে নিয়ে মোটরসাইকেল যোগে কাপাসিয়া যাওয়ার পথে টঙ্গী স্টেশন রোড এলাকায় আনুমানিক সকাল পৌনে বারোটার দিকে একটি ইজি বাইকের সাথে ধাক্কা লেগে পড়ে গেলে পেছন থেকে আসা একটি চলন্ত ট্রাকের চাকায় পিষ্ট হয়ে জেসমিন সুলতানা নিহত হয় ও মোটরসাইকেল চালক আমজাদ হোসেন আহত হয়। পুলিশ ঘাতক ট্রাক ও ট্রাকের চালক মোঃ রফিকুল ইসলাম (৩৮) কে আটক করেছে।

এ বিষয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের টঙ্গী পূর্ব থানায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ডিবিএইচ-এর শরীয়াহ্ সুপারভাইজরী কমিটির ৮ম সভা অনুষ্ঠিত

Share the post

Share the postপ্রেস বিজ্ঞপ্তি আজ ১৪ই সেপ্টেম্বর  ডিবিএইচ ফাইন্যান্স পিএলসির শরীয়াহ্ সুপারভাইজারী কমিটির ৮ম সভা প্রতিষ্ঠানটির গুলশানে অবস্থিত প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কমিটির মাননীয় চেয়ারম্যান জনাব ড. মুহাম্মাদ সাইফুল্লাহ। কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন মু. ফরিদউদ্দীন আহমেদ এবং ড. জুবায়ের মুহাম্মাদ এহসানুল হক সিএসএএ। সভায় ডিবিএইচ-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী […]

লোন দেয়ার প্রলোভন দেখিয়ে টাকা হাতিয়ে নিয়ে নারীকে ধর্ষণ, গ্রেফতার ১

Share the post

Share the postআবু হোসেন, ধামরাই (ঢাকা) প্রতিনিধি :ঢাকার ধামরাইয়ে লোন দেওয়ার প্রলোভন দেখিয়ে এক নারীর কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নেওয়ার পর তাকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী নারী বাদী হয়ে দুইজনের বিরুদ্ধে ধামরাই থানায় একটি মামলা দায়ের করেন, এ ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ গ্রেফতারকৃত মুরাদ হোসেন কালা (৩৮), কুশুরা ইউনিয়নের শাসন গ্রামের কাশিমনগর […]