গোপালগঞ্জে আগুনে পুড়ে গেছে ১৫টি দোকান

Share the post
গোপালগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ১৫টি দোকান। এতে একজন আহত হয়েছেন। এ ঘটনায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।
বৃহস্পতিবার (৩ জুন) রাত সাড়ে ১০টায় সদর উপজেলার পাটকেলবাড়ি বাজারে এ অগ্নিকাণ্ড ঘটে।

গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার প্রিন্স হাওলাদার জানান, রাতে পাটকেলবাড়ি বাজারের মিতেশ গোলদারের পেট্রলের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। এসময় আগুন চারিদিকে ছড়িয়ে পড়লে ওই বাজারে মুদি দোকান, টেইলার্স, ডাচ বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাকিং-এর শাখাসহ ১৫ দোকান পুড়ে যায়।

পরে খবর পেয়ে গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আধা ঘণ্টা চেষ্টার পর আগুন নেভাতে সক্ষম হয়। এসময় আগুন নেভাতে গিয়ে মিতেশ গোলদার আহত হন। তাকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]

ফরিদপুরে বিএসটিআইর মোবাইল কোর্ট: ৩ প্রতিষ্ঠানে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা

Share the post

Share the postমো: মাহাবুব মিয়া, ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলায় ভেজাল ও অনিয়মের বিরুদ্ধে পরিচালিত যৌথ মোবাইল কোর্টে তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ সময় মোট তিনটি মামলায় ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং অননুমোদিত খাদ্য রং জব্দ করে ধ্বংস করা হয়। মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) ফরিদপুর […]