কিশোরগঞ্জে হেরোইন বিক্রি করতে এসে র‍্যাবের হাতে আটক হলেন মাদক কারবারি

Share the post

আকিব হৃদয়, কিশোরগঞ্জঃ কিশোরগঞ্জ সদর উপজেলার কাটাবাড়িয়া এলাকা হতে ৬৫০ গ্রাম হেরোইন ও ২ টি মোবাইল‘সহ ১ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্প।র‍্যাব জানায় গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে যে, একজন মাদক ব্যবসায়ী চাপাইনবাবগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকা হতে হেরোইন সংগ্রহ করে কিশোরগঞ্জ জেলার উদ্দেশ্যে নিয়ে আসছে।
প্রাপ্ত সংবাদের ভিত্তিতে ২৪ মার্চ আনুমানিক ০৪.৩০ ঘটিকায় র‍্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্প, কিশোরগঞ্জ এর একটি আভিযানিক দল কিশোরগঞ্জ জেলা সদরের কাটাবাড়িয়া এম আর খান উচ্চ বিদ্যালয় এর সামনে অভিযান পরিচালনা করে। এসময় ৬৫০ গ্রাম হেরোইন ও ২ টি মোবাইল‘সহ মাদক ব্যবসায়ী মোঃ কাবিল আলী (২৪) কে আটক করে।

মাদক ব্যবসায়ী মোঃ কাবিল আলী চাপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কাছিয়াবাড়ি গ্রামের মোঃ নুরুল ইসলামের ছেলে।জিজ্ঞাসাবাদে জানা যায় যে সে দীর্ঘদিন যাবত চাপাইনবাবগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকা হতে চোরাচালানের মাধ্যমে হেরোইন দেশের অভ্যন্তরে নিয়ে আসত।

আটক হেরোইন এর চালানটি কিশোরগঞ্জ জেলার জনৈক এক ব্যক্তির নিকট বিক্রয়ের জন্য নিয়ে আসছে বলেও স্বীকার করে।মাদক ব্যবসায়ী মোঃ কাবিল আলীর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ মোতাবেক আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]

ফরিদপুরে বিএসটিআইর মোবাইল কোর্ট: ৩ প্রতিষ্ঠানে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা

Share the post

Share the postমো: মাহাবুব মিয়া, ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলায় ভেজাল ও অনিয়মের বিরুদ্ধে পরিচালিত যৌথ মোবাইল কোর্টে তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ সময় মোট তিনটি মামলায় ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং অননুমোদিত খাদ্য রং জব্দ করে ধ্বংস করা হয়। মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) ফরিদপুর […]