শাল্লায় ক্ষতিগ্রস্ত সংখ্যালঘুদের বাড়িঘর পরিদর্শন করল জাপা নেতৃবৃন্দ
আল হাবিব,সুনামগঞ্জ: সুনামগঞ্জের শাল্লা উপজেলার নোয়াগাঁওয়ে সাম্প্রদায়িক হামলায় ক্ষতিগ্রস্ত সংখ্যালঘুদের ভাংচুর ও লুটপাটের দৃশ্য দেখতে ঘরে ঘরে যান সুনামগঞ্জ জেলা জাপা নেতৃবৃন্দ। বুধবার বিকালে সুনামগঞ্জ জেলা জাপা নেতৃবৃন্দ ক্ষতিগ্রস্ত প্রতি টি পরিবারের দেখা করেন। এ সময় জেলা জাতীয় পার্টির সদস্য সচিব মনির উদ্দিন মনিরের নেতৃত্বে সাংগঠনিক টিমে সদস্য হিসাবে ছিলেন, জেলা জাতীয় পার্টির সদস্য সাবেক এপিপি অ্যাডভোকেট মোহাম্মদ মানিক,সুমিত চৌধুরী,সুনামগঞ্জ সদর জাপার সাধারণ সম্পাদক সজ্জাদুর রহমান সাজু ,দিরাই জাপার সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সর্দার,
জাতীয় স্বেচ্চাসেবক পার্টির কেন্দ্রীয় সদস্য আব্দুল কদ্দুস,শাল্লা উপজেলা জাপার সভাপতি দুলদুল চৌধুরী,সাধারণ সম্পাদক কালিপদ দাস,জাতীয় যুব সংহতি নেতা শাহীন আহমেদ মিন্টু,দিরাই উপজেলা জাপা নেতা শ্রী অনন্ত মল্লিক প্রমুখ।জেলা জাতীয় পার্টির সাংগঠনিক টিমে কাছে ক্ষতিগ্রস্ত মানুষ তাঁদের ক্ষোভ,হতাশা ও অনিশ্চয়তার কথা তুলে ধরেন। সুনামগঞ্জ জেলা জাপা নেতৃবৃন্দরা,হামলার সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।

