কাভার্ডভ্যান এর চাপায় যুবক নিহত

Share the post

মাহমুদুল ইসলাম সাগর ‎ সাভার উপজেলা প্রতিনিধি: সাভার এর আশুলিয়ায় কাভার্ড ভ্যান চাপায়  রোমান (২১) নামের এক যুবক নিহত হয়েছে। এ ঘটনায় ঘাতক কাভার্ড ভ্যানটি জব্দ ও ড্রাইভার আটক করেছে পুলিশ।

‎শুক্রবার (২৭ মার্চ) দিবাগত মধ্যরাতে আশুলিয়ার জিরাবো বাজার বাসস্ট্যান্ড এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
‎নিহত রোমান (২১) আশুলিয়ার ভাদাইল পবনারটেক এলাকার  জাহাঙ্গীর আলমের ছেলে এবং  নর্থ সাউথ ইউনিভার্সিটি’র অফিস সহকারী হিসেবে কর্মরত ছিলেন বলে জানা যায়।

‎পুলিশ জানায়, শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে আশুলিয়ার জিরাবো বাজার বাসস্ট্যান্ড এলাকায় রিকশা থেকে নামার পর পিছন থেকে একটি কাভার্ডভ্যান (ঢাকা মেট্রো: ট-১১-৪৬৯৩) এসে তাকে চাপা দেয়। এতে রোমান নামের ওই যুবক গুরুত্বর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যুবরণ হয়। খবর পেয়ে পুলিশ হাসপাতাল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে পরিবারের নিকট হস্তান্তর করে।

‎আশুলিয়ার থানার অফিসার ইনচার্জ (ওসি) রুবেল হাওলাদার জানান, এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। ঘটনার সাথে জড়িত কাভার্ড্যভানটি জব্দ করা হয়েছে এবং এর চালককে আটক করে সকালে আদালতে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

আশুলিয়ায় বাস–মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, চালক পলাতক।

Share the post

Share the postশামীম বেপারী সাভার আশুলিয়া প্রতিনিধি: ঢাকার আশুলিয়ার বাড়ইপাড়া এলাকায় বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। রবিবার (১৯ এপ্রিল ২০২৬) সকাল প্রায় ৮টা ৪৫ মিনিটে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন এবং গুরুতর আহত অপরজনকে হাসপাতালে নেওয়ার পথে প্রাণ হারান। সরে জমিনে গিয়ে দেখা যায় , রাজধানী […]

সাভারে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার

Share the post

Share the post‎ মাহমুদুল ইসলাম সাগর‎ সাভার উপজেলা প্রতিনিধি:ঢাকার সাভারের জোড়পুল এলাকায় একটি ভাড়া বাসাকে কেন্দ্র করে গড়ে উঠেছিল সন্দেহজনক এক কার্যক্রম। অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অস্ত্রসহ মারুফ হোসেন (৩১) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে সাভার মডেল থানা পুলিশ। তবে প্রশ্ন উঠেছে—তিনি কি একাই, নাকি এর পেছনে রয়েছে একটি সংঘবদ্ধ চক্র? ‎ ‎পুলিশ […]