শাহজাদপুরে পুলিশের অভিযানে হেরোইনসহ দুই নারী আটক

Share the post
মো: সবুজ হোসেন রাজা,শাহজাদপুর, সিরাজগঞ্জ প্রতিনিধি :সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় পুলিশের অভিযানে হেরোইনসহ দুই নারীকে আটক করা হয়েছে।
শাহজাদপুর থানার এসআই মোঃ আঃ রাজ্জাক প্রাং-এর নেতৃত্বে একটি টিম উপজেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান ও নজরদারি কার্যক্রম পরিচালনা করে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ২৭ মার্চ রাত আনুমানিক ১০টা ৩০ মিনিটে উপজেলার দিলরুবা বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালানো হয়। এ সময় সন্দেহভাজন দুই নারী পালানোর চেষ্টা করলে পুলিশ তাদের আটক করে।
আটককৃতদের দেহ তল্লাশি করে তাদের কাছ থেকে মোট ০২ (দুই) গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এর মধ্যে একজনের কাছ থেকে ১ গ্রাম এবং অপরজনের কাছ থেকে ৫০ পুরিয়া আকারে ১ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
আটক ব্যক্তিদের নাম হলো: মোছাঃ খোদেজা বেগম (৫০) ও মোছাঃ আনিজা খাতুন (৪৩)। তারা শাহজাদপুর উপজেলার দারিয়াপুর এলাকার বাসিন্দা। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, তারা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত।
শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে এবং মাদক নির্মূলে পুলিশ দৃঢ়ভাবে কাজ করে যাচ্ছে।
পুলিশ আরও জানায়, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

যমুনা সেতু পেরিয়ে বগুড়া পথে তারেক রহমানকে ঘিরে সিরাজগঞ্জে গণমানুষের উচ্ছ্বাস

Share the post

Share the postজলিলুর রহমান জনি,সিরাজগঞ্জ প্রতিনিধি:ঢাকা থেকে সড়কপথে আজ সকালে বগুড়ার উদ্দেশ্যে যাত্রাকালে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান যমুনা সেতুর পশ্চিম পাড়ে সিরাজগঞ্জ মহাসড়কজুড়ে গণমানুষের উচ্ছ্বসিত অভ্যর্থনায় সিক্ত হয়েছেন। তার আগমনকে কেন্দ্র করে সকাল থেকেই যমুনা সেতুর পশ্চিম পাড় সংযোগ সড়কের সিরাজগঞ্জ গোলচত্বরে বিপুলসংখ্যক নেতা-কর্মী ও সমর্থক জড়ো হন। জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদ ও সাধারণ […]

সিরাজগঞ্জে দালাল ছাড়া মেলে না পাসপোর্ট, ভোগান্তিতে সাধারণ মানুষ

Share the post

Share the postজলিলুর রহমান জনি, সিরাজগঞ্জ প্রতিনিধি:সিরাজগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে দালাল ছাড়া পাসপোর্ট করতে গিয়ে চরম ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ মানুষ। আবেদন প্রক্রিয়ায় নানা অজুহাতে গ্রাহকদের হয়রানির অভিযোগ উঠেছে। একই আবেদন দালালের মাধ্যমে জমা দিলে সহজেই গ্রহণ করা হচ্ছে বলেও অভিযোগ করছেন ভুক্তভোগীরা। সরেজমিনে দেখা যায়, আবেদন জমা দেওয়ার কাউন্টারের সামনে সকাল থেকেই দীর্ঘ লাইন। […]