করোনায় মৃত্যুর ভয়ে ভীত নই: প্রধানমন্ত্রী

Share the post

ঢাকা: করোনা বা কোনো কিছুতে মৃত্যুর ভয় করেন না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মত্যুকে ভয় পাওয়ার কিছু নেই বলেও তিনি জানান।

বুধবার (১০ জুন) জাতীয় সংসদের অধিবেশনে শোক প্রস্তাবের উপর আলোচনার সময় প্রসঙ্গক্রমে তিনি একথা বলেন।

বিকেলে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে এ অধিবেশন অনুষ্ঠিত হয়। আওয়ামী লীগের সংসদ সদস্য প্রয়াত হাবিবুর রহমান মোল্লার স্মরণে এ শোক প্রস্তাব আনা হয়। শোক প্রস্তাবের উপর আলোচনার সময় বিরোধীদলের চিপ হুইপ জাতীয় পার্টির মশিউর রহমান রাঙ্গা করোনার কারণে প্রধানমন্ত্রীকে সংসদ অধিবেশনে না এসে ভার্চ্যুয়াল মাধ্যমে অংশ নিতে পারেন বলে মত দেন। 

‘রাঙ্গা বলেন, শেখ হাসিনার বাংলাদেশের দরকার নেই। কিন্তু বাংলাদেশের জন্য শেখ হাসিনার দরকার। তাই এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রীকে অধিবেশনে না আসাই ভালো। তখন স্পিকার বলেন, আপনি শোক প্রস্তাবের উপর আলোচনা করেন।’

এরপর আলোচনায় অংশ নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক পর্যায়ে বলেন, বিরোধীদলের চিফ হুইপ আমার সংসদে আসার বিষয়ে কথা বলেছেন। করোনায় মৃত্যুর ভয়ে ভীত নই। মানুষ মরণশীল, জন্মালে মরতে হবে। সে করোনায় মরি আর গুলি, বোমায় মরি। মুত্যু অবধারিত, ভয় পাওয়ার কিছু নেই। আমি ভয় পাবো না। আমার বাবা, মাসহ পরিবারের সবাইকে মারা হয়েছিল। যারা মেরেছিল তারাই ক্ষমতায় ছিল। আমি যদি ভয় পেতাম তাহলে দেশে ফিরে আসতাম না। 

‘আল্লাহ জীবন দিয়েছে, আল্লাহ নিয়ে যাবে। এটাই আমি বিশ্বাস করি। যতক্ষণ বেঁচে আছি কাজ করে যাবো। করোনার মধ্যে আমরা বাজেট দিচ্ছি। অনেকে বাজেট দিতে পারছে না। কিন্তু আমি বলেছি না বাজেট দিতে হবে।

তিনি আরো বলেন, আমি তো বেঁচে থাকতে আসিনি। বাংলার মানুষের জন্য জীবন বিলিয়ে দিতে এসেছি। ভয় পাওয়ার তো কিছু নেই। 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

রোটারী ফুটবল ফেস্ট ২০২৫ চ্যাম্পিয়ন রোটারী ক্লাব অব এনশিয়েন্ট চিটাগং

Share the post

Share the postপ্রেস বিজ্ঞপ্তি, চট্টগ্রাম রোটারী ফুটবল ফেস্ট ২৫ গত ১৯ সেপ্টেম্বর পতেঙ্গার এস. বি. স্পোর্টস কমপ্লেক্সে সম্পন্ন হয়েছে, এতে চট্টগ্রাম অঞ্চলের ১০ টি রোটারী ক্লাব অংশ গ্রহণ করেন। অংশগ্রহণকারী ক্লাবগুলো হলো রোটারি ক্লাব অব চিটাগাং পিস, রোটারি ক্লাব অব চিটাগাং ডাউনটাউন, রোটারি ক্লাব অব রিভারাইন হালদা, রোটারি ক্লাব অব চিটাগাং সুপ্রিম, রোটারি ক্লাব অব […]

ডিবিএইচ-এর শরীয়াহ্ সুপারভাইজরী কমিটির ৮ম সভা অনুষ্ঠিত

Share the post

Share the postপ্রেস বিজ্ঞপ্তি আজ ১৪ই সেপ্টেম্বর  ডিবিএইচ ফাইন্যান্স পিএলসির শরীয়াহ্ সুপারভাইজারী কমিটির ৮ম সভা প্রতিষ্ঠানটির গুলশানে অবস্থিত প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কমিটির মাননীয় চেয়ারম্যান জনাব ড. মুহাম্মাদ সাইফুল্লাহ। কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন মু. ফরিদউদ্দীন আহমেদ এবং ড. জুবায়ের মুহাম্মাদ এহসানুল হক সিএসএএ। সভায় ডিবিএইচ-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী […]