করোনা: চট্টগ্রামে মৃত্যুতে পূর্ণ শতক, নতুন আক্রান্ত ১১১

Share the post

চট্টগ্রাম: নতুন করে চট্টগ্রামে আরও ১১১ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট করোনা আক্রান্ত ৪ হাজার ২৮০ জন। এছাড়া চট্টগ্রামে করোনায় মৃতের সংখ্যা শতকে পৌঁছেছে।

মঙ্গলবার (৯ জুন) রাতে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় বিআইটিআইডিতে ১৪ জন, সিভাসুতে ৫৬ জন এবং চট্টগ্রাম মেডিক্যাল কলেজে ৩১ জন এবং কক্সবাজার ল্যাবে ১২ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।

তিনি আরও বলেন, মঙ্গলবার চট্টগ্রামে মোট নমুনা পরীক্ষা করা হয় ৪৮৫টি। এর মধ্যে ১৭৯টি বিআইটিআইডিতে, ১৪৯টি সিভাসুতে, ৮৭টি চমেকে এবং ৭০টি কক্সবাজার মেডিক্যালে করানো হয়।

গত ৯ এপ্রিল করোনায় আক্রান্ত হয়ে সাতকানিয়া উপজেলায় প্রথম রোগী মৃত্যুবরণ করেন। প্রথম রোগী মারা যাওয়ার ৬১ দিন পর তিন অঙ্কের ঘর ছুঁয়েছে করোনায় মৃত্যুর সংখ্যা। তবে করোনায় মৃত্যুর সংখ্যা শতক পূর্ণ করলেও করোনা উপসর্গে মৃত্যুর কোন সঠিক পরিসংখ্যান নেই চট্টগ্রামের স্বাস্থ্য বিভাগের কাছে। এর আগে গত ৪ এপ্রিল চট্টগ্রামে প্রথম করোনা রোগী শনাক্ত হয়।

  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

চট্টগ্রামে প্রকাশ্য বন্দুকযুদ্ধে সন্ত্রাসীদের গুলিতে র‍্যাব কর্মকর্তা নিহত, জিম্মি অন্তত ৩

Share the post

Share the post মো: সাইদুর রহমান সুমন, ব্যুরো প্রধান, চট্টগ্রাম :চট্টগ্রামের সীতাকুণ্ডের সলিমপুর ইউনিয়নে অবস্থিত জঙ্গল সলিমপুরের ছিন্নমূল এলাকায় সন্ত্রাসীদের গুলিতে এক র‍‍্যাব কর্মকর্তা নিহত হয়েছেন। নিহত র‍‍্যাব সদস্যের নাম মোতালেব। তিনি ডিএডি পদমর্যাদায় র‍‍্যাবে কর্মরত ছিলেন। এ ঘটনায় আরও কয়েকজন র‍‍্যাব সদস্য আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। এছাড়া দুর্বৃত্তের হাতে জিম্মি রয়েছেন র‍্যাবের […]

তিন দশকের বিতর্কের অবসান: ভাসানচর চূড়ান্তভাবে সন্দ্বীপের অন্তর্ভুক্ত।

Share the post

Share the post শাহাদাত হোসেন সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধি :দীর্ঘ তিন দশকের প্রাকৃতিক পরিবর্তন, প্রশাসনিক সিদ্ধান্ত ও সামাজিক আন্দোলনের পর অবশেষে ভাসানচরের মালিকানা নিয়ে চলমান বিতর্কের অবসান ঘটেছে। ভূমি মন্ত্রণালয় চূড়ান্তভাবে সিদ্ধান্ত দিয়েছে— ভাসানচরের ছয়টি মৌজা চট্টগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলার অন্তর্ভুক্ত। এর মধ্য দিয়ে নোয়াখালীর হাতিয়া ও চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মধ্যে দীর্ঘদিন ধরে চলে আসা সীমানা […]