উদ্দীপ্ত যুব সংগঠনের আয়োজনে প্রাথমিক বিদ্যালয়ে হাত ধোঁয়ার ওপর ক্যাম্পইন অনুষ্ঠিত

Share the post

শাওন অরন্য ,বরিশাল প্রতিনিধি। বরিশাল জেলাস্থ বাকেরগঞ্জের ৯নং কলসকাঠী ইউনিয়নে এই ক্যাম্পইন অনুষ্ঠিত হয়েছে। গত ২৫-০২-২০২০ইং ৯নং কলসকাঠী ইউনিয়নের ২নং ওয়ার্ডের উত্তর পশ্চিম বেবাজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে হাত ধোঁয়ার ওপর ক্যাম্পইন করেন উদ্দীপ্ত যুব সংগঠনের সদস্যরা। এই ক্যাম্পইন টি সকাল ১১টায় শুরু হয়। এ সময় উদ্দীপ্ত যুব সংগঠনের সদস্য শান্তা ইসলাম সহ উক্ত বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।এই ক্যাম্পইন এ ছাত্রছাত্রীদের সঠিকভাবে হাত ধোঁয়ার নিয়ম শেখানো হয়। উদ্দীপ্ত যুব সংগঠনের সদস্য শান্তা ইসলাম বলেন, হাত ধোঁয়া একটি গুরুত্বপূর্ণ কাজ। হাত না ধোয়ার কারনে বাচ্চাদের বিভিন্ন রকম রোগ হয়। আবার খালি পানি হাতের উপর ঢাললেই হাত ধোঁয়া হয় না। তাই আমরা ছোট বাচ্চাদের সঠিকভাবে হাত ধোঁয়ার নিয়ম শেখাচ্ছি যাতে এই বাচ্চা গুলি সুস্থ থাকে। সকাল ১১ টায় শুরু হওয়া এই ক্যাম্পইন দুপুর ১২টা ৩০ মিনিটে শেষ হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

গৌরনদীতে উত্তেজনা: ছিনতাই মামলায় ছাত্রদল নেতা পারভেজসহ চারজনকে আসামি করায় তোলপাড়

Share the post

Share the postমো: সাইফুল ইসলাম সজিব, বরিশাল প্রতিনিধি: গৌরনদী উপজেলায় রাজনৈতিক অঙ্গনে আবারও তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে—গৌরনদী উপজেলা মহিলা দলের নেত্রী তাসলিমা আক্তার রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে ছাত্রদলের নেতাদের বিরুদ্ধে মিথ্যা ছিনতাই মামলা দায়ের করেছেন। জানা গেছে, মামলায় আসামি করা হয়েছে— ইমরান খান, সহ-সভাপতি, বরিশাল জেলা ছাত্রদল রাজিব খান, যুগ্ম আহ্বায়ক, গৌরনদী উপজেলা ছাত্রদল ইত্তেসাম […]

ঝালকাঠির রাজাপুরে পুকুর পাড়ের কাঁচা ঘাস খেয়ে মারা গেল খামারির ৬টি গরু

Share the post

Share the postমো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির রাজাপুরে পুকুর পাড়ের কাঁচা ঘাস খেয়ে একটি খামারের ৬টি গাভি গরুর মৃত্যু হয়েছে। সোমবার (১৪ অক্টোবর) উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ আঙ্গারিয়া গ্রামের মো. নজরুল ইসলাম (৫৬) খামারে এ ঘটনা ঘটে। যার আনুমানিক মূল্য প্রায় ৪ লাখ টাকা হবে বলে জানান গরুর মালিক। এ ছাড়া খামারটির আরও […]