রেজাউলের পাশে অঙ্গীকারাবদ্ধ নাছির

Share the post

চট্টগ্রাম সংবাদ: আসন্ন চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে আওয়ামী লীগ থেকে মেয়র প্রার্থী করা হয়েছে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিমকে। এ সময় দলের প্রার্থীর পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মেয়র আ জ ম নাছির উদ্দীন। একইসঙ্গে ঘোষণা দিয়েছিলেন, পদ-পদবি নয়, সভানেত্রী বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাই তাঁর কাছে শেষ কথা।

নিজের সেই অঙ্গীকারের পথেই হাঁটছেন মেয়র নাছির। এর প্রমাণ দিলেন, মনোনয়ন ফরম জমা দেওয়ার সময় রেজাউল করিমের পাশে থেকে। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টায় চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কমিশন কার্যালয়ে চসিক নির্বাচনের রিটার্নিং অফিসার মো. হাসানুজ্জামানের হাতে মনোনয়ন ফরম জমা দেন রেজাউল।

এদিকে মনোনয়ন ফরম জমা দেওয়ার সময় রেজাউলের পাশেই ছিলেন হাস্যোজ্জ্বল মেয়র নাছির। ছিলেন মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, সহসভাপতি খোরশেদ আলম সুজন, নঈম উদ্দিন চৌধুরী, অ্যাডভোকেট ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল ও বদিউল আলম, শিক্ষা সম্পাদক জালাল উদ্দিন ইকবাল, প্রচার ও প্রকাশনা সম্পাদক শফিকুল ইসলাম ফারুক, উত্তর জেলা আওয়ামী লীগ সভাপতি এমএ সালাম, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমানসহ আরও অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

চট্টগ্রামে প্রকাশ্য বন্দুকযুদ্ধে সন্ত্রাসীদের গুলিতে র‍্যাব কর্মকর্তা নিহত, জিম্মি অন্তত ৩

Share the post

Share the post মো: সাইদুর রহমান সুমন, ব্যুরো প্রধান, চট্টগ্রাম :চট্টগ্রামের সীতাকুণ্ডের সলিমপুর ইউনিয়নে অবস্থিত জঙ্গল সলিমপুরের ছিন্নমূল এলাকায় সন্ত্রাসীদের গুলিতে এক র‍‍্যাব কর্মকর্তা নিহত হয়েছেন। নিহত র‍‍্যাব সদস্যের নাম মোতালেব। তিনি ডিএডি পদমর্যাদায় র‍‍্যাবে কর্মরত ছিলেন। এ ঘটনায় আরও কয়েকজন র‍‍্যাব সদস্য আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। এছাড়া দুর্বৃত্তের হাতে জিম্মি রয়েছেন র‍্যাবের […]

তিন দশকের বিতর্কের অবসান: ভাসানচর চূড়ান্তভাবে সন্দ্বীপের অন্তর্ভুক্ত।

Share the post

Share the post শাহাদাত হোসেন সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধি :দীর্ঘ তিন দশকের প্রাকৃতিক পরিবর্তন, প্রশাসনিক সিদ্ধান্ত ও সামাজিক আন্দোলনের পর অবশেষে ভাসানচরের মালিকানা নিয়ে চলমান বিতর্কের অবসান ঘটেছে। ভূমি মন্ত্রণালয় চূড়ান্তভাবে সিদ্ধান্ত দিয়েছে— ভাসানচরের ছয়টি মৌজা চট্টগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলার অন্তর্ভুক্ত। এর মধ্য দিয়ে নোয়াখালীর হাতিয়া ও চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মধ্যে দীর্ঘদিন ধরে চলে আসা সীমানা […]