আশুলিয়ায় ৩১ দফার লিফলেট বিতরণ শ্রমিক দলের

Share the post
মো: শাকিল শেখ সাভার প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আশুলিয়ায় লিফলেট বিতরণ করেছেন শ্রমিক দলের নেতৃবৃন্দ।
শুক্রবার (১২সেপ্টেম্বর) বিকালে আশুলিয়ার জামগড়া কাঁঠালতলা,গফুর মন্ডল স্কুল, মোল্লাবাড়ী ও বটতলা এলাকায় এই লিফলেট বিতরণ করা হয়। এরআগেও জনসাধারনকে সচেতন করতে কয়েকবার লিফলেট বিতরণ করেন সংগঠনটির নেতৃবৃন্দ।
ইয়ারপুর ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মো.রবিউল ইসলামের নেতৃত্বে এসময়ে উপস্থিত ছিলেন দলটির কার্য্যকরী সভাপতি হাজী আব্দুস সামাদ ভূইয়া, সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার ভূইয়া ও শ্রমিক দল নেতা লিটন গাজীসহ অন্যান্য নেতাকর্মীরা।
ইয়ারপুর ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি রবিউল ইসলাম বলেন, তারেক রহমানকে নিয়ে এখনো ষড়যন্ত্র চলছে। সব ষড়যন্ত্র মোকাবেলা করে তিনি অতি শীঘ্রই দেশে ফিরবেন, ইনশাআল্লাহ। দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, অর্থনৈতিক মুক্তি ও জনআকাঙ্ক্ষার বাংলাদেশ গড়তে তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের বিকল্প নেই বলেও জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

আশুলিয়ায় বাস–মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, চালক পলাতক।

Share the post

Share the postশামীম বেপারী সাভার আশুলিয়া প্রতিনিধি: ঢাকার আশুলিয়ার বাড়ইপাড়া এলাকায় বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। রবিবার (১৯ এপ্রিল ২০২৬) সকাল প্রায় ৮টা ৪৫ মিনিটে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন এবং গুরুতর আহত অপরজনকে হাসপাতালে নেওয়ার পথে প্রাণ হারান। সরে জমিনে গিয়ে দেখা যায় , রাজধানী […]

সাভারে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার

Share the post

Share the post‎ মাহমুদুল ইসলাম সাগর‎ সাভার উপজেলা প্রতিনিধি:ঢাকার সাভারের জোড়পুল এলাকায় একটি ভাড়া বাসাকে কেন্দ্র করে গড়ে উঠেছিল সন্দেহজনক এক কার্যক্রম। অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অস্ত্রসহ মারুফ হোসেন (৩১) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে সাভার মডেল থানা পুলিশ। তবে প্রশ্ন উঠেছে—তিনি কি একাই, নাকি এর পেছনে রয়েছে একটি সংঘবদ্ধ চক্র? ‎ ‎পুলিশ […]