মেধা ও যোগ্যতায় কক্সবাজারে নিয়োগ পেলেন ৩২ জন পুলিশ কনস্টেবল

Share the post
মীর কাশেম আজাদ, কক্সবাজার প্রতিনিধিঃ মেধা, যোগ্যতা ও সম্পূর্ণ স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়ার মধ্য দিয়ে কক্সবাজার জেলায় ৩২ জন পুলিশ কনস্টেবল নিয়োগ পেয়েছেন। শুক্রবার (১২ সেপ্টেম্বর) জেলা পুলিশ লাইন্স ড্রিলশেডে আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করা হয়।
চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি মো. আহসান হাবীব পলাশের তত্ত্বাবধানে এবং কক্সবাজার জেলা পুলিশের পুলিশ সুপার সাইফউদ্দীন শাহীনের নেতৃত্বে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়।
তথ্য অনুযায়ী, এবার ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে ৩২ জনের বিপরীতে ১ হাজার ৪৭৯ জন আবেদন করেন। প্রাথমিক যাচাই শেষে ৮৯৩ জন শারীরিক মাপ ও সক্ষমতা পরীক্ষায় অংশ নেন। তিন দিনব্যাপী এ পরীক্ষার পর ৩৮৭ জন লিখিত পরীক্ষায় অংশ নেন। লিখিত পরীক্ষায় ৫৪ জন উত্তীর্ণ হয়ে মৌখিক ও মনস্তাত্ত্বিক পরীক্ষায় অংশ নেন। সেখান থেকে সর্বশেষ ২৯ জন পুরুষ ও ৩ জন নারী নির্বাচিত হন।
ফলাফল ঘোষণার সময় উত্তীর্ণদের অনেকে আবেগে কান্নায় ভেঙে পড়েন। জীবনের প্রথম সাফল্য পেয়ে তারা কক্সবাজার জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা জানান।
পুলিশ সুপার সাইফউদ্দীন শাহীন নির্বাচিত প্রার্থীদের উদ্দেশে বলেন, সততা, নিষ্ঠা, দেশপ্রেম ও পেশাদারিত্বের সঙ্গে দেশসেবায় নিজেদের নিয়োজিত করতে হবে।অনুষ্ঠানে নির্বাচিতদের ফুলেল শুভেচ্ছার মাধ্যমে বরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]