আশুলিয়ায় চোলাই মদ সহ পেশাদার মাদক ব্যাবসায়ী আটক

Share the post

মাহমুদুল ইসলাম সাগর সাভার উপজেলা প্রতিনিধি:সাভারের আশুলিয়ায় ১০৫ লিটার চোলাই মদ সহ ৪  মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় চোলাই মদ তৈরীর সরঞ্জামাদিসহ একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

‎শুক্রবার (১০ এপ্রিল) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ মোঃ সাইদুল ইসলাম।

‎এর আগে বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে আশুলিয়ার খেজুর বাগান এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

‎আটককৃতরা হলেন- খাগড়াছড়ি জেলার পানছাড়ি থানার নোরাপাড়া এলাকার মৃত সুকাময় চাকমার ছেলে সোপান চাকমা (৩০), আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকার মৃত হাবিবুর রহমানের ছেলে মোঃ শাহীন আলম (৪০), সুনামগঞ্জ জেলার তাহিরপুর থানার মাহমুদপুর এলাকার মৃত আব্দুল জলিলের ছেলে মোঃ টিটন মিয়া(২৮) ও রাজশাহী জেলার বাগমারা থানার রাম গুইয়া এলাকার মৃত কাছু মন্ডলের ছেলে মোঃ আলীম (৩০)।

‎ডিবি পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি আশুলিয়ার খেজুর বাগান এলাকায় কতিপয় মাদক কারবারি মাদকদ্রব্য চোলাই মদ তৈরীসহ ক্রয়-বিক্রয় করছে। পরে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১০৫ লিটার চোলাই মদসহ পেশাদার ৪ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এ সময় চোলাই মদ তৈরীর সরঞ্জামাদিসহ একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

‎ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ মোঃ সাইদুল ইসলাম জানান, আটককৃত আসামীদের বিরুদ্ধে আশুলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

আশুলিয়ায় বাস–মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, চালক পলাতক।

Share the post

Share the postশামীম বেপারী সাভার আশুলিয়া প্রতিনিধি: ঢাকার আশুলিয়ার বাড়ইপাড়া এলাকায় বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। রবিবার (১৯ এপ্রিল ২০২৬) সকাল প্রায় ৮টা ৪৫ মিনিটে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন এবং গুরুতর আহত অপরজনকে হাসপাতালে নেওয়ার পথে প্রাণ হারান। সরে জমিনে গিয়ে দেখা যায় , রাজধানী […]

সাভারে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার

Share the post

Share the post‎ মাহমুদুল ইসলাম সাগর‎ সাভার উপজেলা প্রতিনিধি:ঢাকার সাভারের জোড়পুল এলাকায় একটি ভাড়া বাসাকে কেন্দ্র করে গড়ে উঠেছিল সন্দেহজনক এক কার্যক্রম। অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অস্ত্রসহ মারুফ হোসেন (৩১) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে সাভার মডেল থানা পুলিশ। তবে প্রশ্ন উঠেছে—তিনি কি একাই, নাকি এর পেছনে রয়েছে একটি সংঘবদ্ধ চক্র? ‎ ‎পুলিশ […]