বরিশাল নগরীতে ভয়াবহ অগ্নিকান্ড, ২৫টি কাঁচা ঘর পুড়ে গেছে
শাওন অরন্য ,বরিশাল প্রতিনিধি। বরিশাল নগরীর বটতলা নব আদর্শ বিদ্যালয় সংলগ্ন শরীফ বাড়ি কলোনিতে অগ্নিকান্ডে একটি বস্তির অন্তত ২৫টি কাঁচা ঘর পুড়ে গেছে। আজ সোমবার দুপুর সোয়া ২টার দিকে শরীফ বাড়ি কলোনির একটি ঘর থেকে গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণে আগুনের সূত্রপাত হয়। ঘরগুলো পাশাপাশি এবং কাঠ, বাঁশ ও টিনের তৈরি হওয়ায় মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পরে। […]

