বরিশাল নগরীতে ভয়াবহ অগ্নিকান্ড, ২৫টি কাঁচা ঘর পুড়ে গেছে

Share the post

শাওন অরন্য ,বরিশাল প্রতিনিধি। বরিশাল নগরীর বটতলা নব আদর্শ বিদ্যালয় সংলগ্ন শরীফ বাড়ি কলোনিতে অগ্নিকান্ডে একটি বস্তির অন্তত ২৫টি কাঁচা ঘর পুড়ে গেছে। আজ সোমবার দুপুর সোয়া ২টার দিকে শরীফ বাড়ি

কলোনির একটি ঘর থেকে গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণে আগুনের সূত্রপাত হয়। ঘরগুলো পাশাপাশি এবং কাঠ, বাঁশ ও টিনের তৈরি হওয়ায় মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পরে। এতে অন্তত ২৫টি কাঁচা ঘর পুড়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে।

এলাকাবাসীও এগিয়ে আসে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। বরিশাল ফায়ার সার্ভিসের উপ-পরিচালক ফারুক হোসেন সিকদার জানান, দুপুর সোয়া ২টার দিকে শরীফ বাড়ি কলোনিতে আগুন লাগে।কলোনির একটি ঘর থেকে গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণে আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন নিভিয়ে ফেলা হয়েছে। কোন হতাহতের ঘটনা ঘটেনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

গৌরনদীতে উত্তেজনা: ছিনতাই মামলায় ছাত্রদল নেতা পারভেজসহ চারজনকে আসামি করায় তোলপাড়

Share the post

Share the postমো: সাইফুল ইসলাম সজিব, বরিশাল প্রতিনিধি: গৌরনদী উপজেলায় রাজনৈতিক অঙ্গনে আবারও তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে—গৌরনদী উপজেলা মহিলা দলের নেত্রী তাসলিমা আক্তার রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে ছাত্রদলের নেতাদের বিরুদ্ধে মিথ্যা ছিনতাই মামলা দায়ের করেছেন। জানা গেছে, মামলায় আসামি করা হয়েছে— ইমরান খান, সহ-সভাপতি, বরিশাল জেলা ছাত্রদল রাজিব খান, যুগ্ম আহ্বায়ক, গৌরনদী উপজেলা ছাত্রদল ইত্তেসাম […]

ঝালকাঠির রাজাপুরে পুকুর পাড়ের কাঁচা ঘাস খেয়ে মারা গেল খামারির ৬টি গরু

Share the post

Share the postমো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির রাজাপুরে পুকুর পাড়ের কাঁচা ঘাস খেয়ে একটি খামারের ৬টি গাভি গরুর মৃত্যু হয়েছে। সোমবার (১৪ অক্টোবর) উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ আঙ্গারিয়া গ্রামের মো. নজরুল ইসলাম (৫৬) খামারে এ ঘটনা ঘটে। যার আনুমানিক মূল্য প্রায় ৪ লাখ টাকা হবে বলে জানান গরুর মালিক। এ ছাড়া খামারটির আরও […]