বাঁশখালীতে আ.লীগের ইউপি চেয়ারম্যানসহ ৩ জনের বিরুদ্ধে পরোয়ানা জারি

Share the post

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি:গত জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে চট্টগ্রামের বাঁশখালীতে সংগঠিত সহিংসতার ঘটনায় চাম্বল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ ৩ জনকে ওয়ারেন্ট জারি করেছে বাঁশখালী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত।এর আগে, সোমবার বাঁশখালী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মাইনুল ইসলামের আদালতে শুনানি শেষে এ  আদেশ দেওয়া হয়।বাদীর আইনজীবী শামসুল ইসলাম চৌধুরী এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।তিনি বলেন, জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে ২০১৮ সালের ২১ ডিসেম্বর চাম্বলে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় বৈলছড়ি এলাকার হামিদ আলীর পুত্র আবদুর রহমান প্রকাশ মিয়া বাদী হয়ে বাঁশখালী সিনিয়র জুড়িসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ২০১৯ সালের ৬ ফেব্রয়ারি সি আর ৪৬/১৯ মামলা দায়ের করেন। আদালত এ মামলা আমলে নিয়ে পিবিআইকে তদন্তের নির্দেশ দেয়।পিবিআইয়ের তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক মোজাম্মেল হক তদন্ত শেষে গত ২০১৯ সালের ১৪ ডিসেম্বর রিপোর্ট জমা দেন আদালতে। মামলায় ৫ জন আসামি থাকলেও পিবিআই তদন্ত শেষে বৈলছড়ি ইউনিয়নের চেয়ারম্যান কপিল উদ্দিন এবং কাথরিয়ার জাহাঙ্গীর আলম এর নাম বাদ পড়ে এবং চাম্বল ইউনিয়নের চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরী, সরল ইউনিয়নের আমির হোসেন এর পুত্র নুরুল কাদের (৩০) এবং মোহাম্মদ হাসান এর পুত্র শফি আলম (৩২) এর বিরুদ্ধে প্রতিবেদন দেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

বাঁশখালীতে রোটারী ক্লাব অব এনশিয়েন্ট চিটাগং এর খাদ্য সামগী বিতরন

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রোটারি ক্লাব অব এনশিয়েন্ট চিটাগাং এর ৪০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ।

Share the post

Share the postপ্রেস বিজ্ঞপ্তি : চট্টগ্রামের বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ২১ জুলাই মঙ্গলবার রোটারি ক্লাব অব এনশিয়েন্ট চিটাগং এবং তাইওয়ানের একটি দাতব্য সংস্থার যৌথ উদ্যোগে বন্যাকবলিত বাঁশখালীর পাঁচটি এলাকায়(গুণাগরি বাজার, কালিপুর, জলদি, শৈলকুপ এবং পুইছড়ি ) ৪০০টি অসহায় ও ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রীর মধ্যে প্রতিটি পরিবারকে ২৫ কেজি চাল, ৩ […]

চট্টগ্রামে প্রকাশ্য বন্দুকযুদ্ধে সন্ত্রাসীদের গুলিতে র‍্যাব কর্মকর্তা নিহত, জিম্মি অন্তত ৩

Share the post

Share the post মো: সাইদুর রহমান সুমন, ব্যুরো প্রধান, চট্টগ্রাম :চট্টগ্রামের সীতাকুণ্ডের সলিমপুর ইউনিয়নে অবস্থিত জঙ্গল সলিমপুরের ছিন্নমূল এলাকায় সন্ত্রাসীদের গুলিতে এক র‍‍্যাব কর্মকর্তা নিহত হয়েছেন। নিহত র‍‍্যাব সদস্যের নাম মোতালেব। তিনি ডিএডি পদমর্যাদায় র‍‍্যাবে কর্মরত ছিলেন। এ ঘটনায় আরও কয়েকজন র‍‍্যাব সদস্য আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। এছাড়া দুর্বৃত্তের হাতে জিম্মি রয়েছেন র‍্যাবের […]