ঝালকাঠিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, পাঁচটি ঘর পুড়ে ছাই

Share the post

শাওন অরন্য ,বরিশাল প্রতিনিধি। ঝালকাঠি সদর উপজেলার গরংগল গ্রামে বুধবার গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে এতে পাঁচটি বসতঘর পুড়ে ছাই। ক্ষতিগ্রস্তরা জানান, শেখেরহাট ইউনিয়নের গরংগল গ্রামের আবদুল হাই তালুকদারের বাড়িতে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে পাশের ঘরগুলোতে। এতে ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। আগুনে আবদুল হাই তালুকদার, নুরুজ্জামান রাজা, জাকির হোসেন, মৃত ইমাম হোসেন ও বেলায়েত হোসেনের বসতঘর মালামালসহ পুড়ে যায়। খবর পেয়ে ঝালকাঠির ও কাউখালী উপজেলা থেকে দুইটি ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ঝালকাঠি ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মেহেদী হাসান বলেন, বিদ্যুতের শর্ট সার্কিটের মাধ্যমে আগুন লেগেছে।আগুনে পাঁচটি বসতঘর পুড়ে গেছে। ফায়ার সার্ভিস যথাসময়ে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

গৌরনদীতে উত্তেজনা: ছিনতাই মামলায় ছাত্রদল নেতা পারভেজসহ চারজনকে আসামি করায় তোলপাড়

Share the post

Share the postমো: সাইফুল ইসলাম সজিব, বরিশাল প্রতিনিধি: গৌরনদী উপজেলায় রাজনৈতিক অঙ্গনে আবারও তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে—গৌরনদী উপজেলা মহিলা দলের নেত্রী তাসলিমা আক্তার রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে ছাত্রদলের নেতাদের বিরুদ্ধে মিথ্যা ছিনতাই মামলা দায়ের করেছেন। জানা গেছে, মামলায় আসামি করা হয়েছে— ইমরান খান, সহ-সভাপতি, বরিশাল জেলা ছাত্রদল রাজিব খান, যুগ্ম আহ্বায়ক, গৌরনদী উপজেলা ছাত্রদল ইত্তেসাম […]

ঝালকাঠির রাজাপুরে পুকুর পাড়ের কাঁচা ঘাস খেয়ে মারা গেল খামারির ৬টি গরু

Share the post

Share the postমো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির রাজাপুরে পুকুর পাড়ের কাঁচা ঘাস খেয়ে একটি খামারের ৬টি গাভি গরুর মৃত্যু হয়েছে। সোমবার (১৪ অক্টোবর) উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ আঙ্গারিয়া গ্রামের মো. নজরুল ইসলাম (৫৬) খামারে এ ঘটনা ঘটে। যার আনুমানিক মূল্য প্রায় ৪ লাখ টাকা হবে বলে জানান গরুর মালিক। এ ছাড়া খামারটির আরও […]