বরিশাল নগরীতে ভয়াবহ অগ্নিকান্ড

Share the post

শাওন অরন্য,বরিশাল প্রতিনিধি। বরিশাল নগরীতে অগ্নিকাণ্ডে চারটি বাড়ি পুড়ে গেছে, ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ২০ লক্ষ টাকা। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে উত্তর বগুড়া রোডের কাজী হাউজের একটি ভাড়াটিয়া বাসা থেকে এ আগুনের সূত্রপাত হয়। আগুন ভয়াবহ রুপ নিলে আশেপাশের আশেপাশের ৪ টি বসতঘর পুড়ে যায়। এতে বাড়িগুলোর মধ্যে থাকা আসবাবপত্রগুলো পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। বরিশাল নগর ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর দেবাশীষ জানান, ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। কাজি হাউজের মালিক এখলাছ উদ্দিন আহম্মেদ জানান, আগুনে তার ১টি ৩ তলা বাড়ি ও ৩টি টিন সেড বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

গৌরনদীতে উত্তেজনা: ছিনতাই মামলায় ছাত্রদল নেতা পারভেজসহ চারজনকে আসামি করায় তোলপাড়

Share the post

Share the postমো: সাইফুল ইসলাম সজিব, বরিশাল প্রতিনিধি: গৌরনদী উপজেলায় রাজনৈতিক অঙ্গনে আবারও তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে—গৌরনদী উপজেলা মহিলা দলের নেত্রী তাসলিমা আক্তার রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে ছাত্রদলের নেতাদের বিরুদ্ধে মিথ্যা ছিনতাই মামলা দায়ের করেছেন। জানা গেছে, মামলায় আসামি করা হয়েছে— ইমরান খান, সহ-সভাপতি, বরিশাল জেলা ছাত্রদল রাজিব খান, যুগ্ম আহ্বায়ক, গৌরনদী উপজেলা ছাত্রদল ইত্তেসাম […]

ঝালকাঠির রাজাপুরে পুকুর পাড়ের কাঁচা ঘাস খেয়ে মারা গেল খামারির ৬টি গরু

Share the post

Share the postমো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির রাজাপুরে পুকুর পাড়ের কাঁচা ঘাস খেয়ে একটি খামারের ৬টি গাভি গরুর মৃত্যু হয়েছে। সোমবার (১৪ অক্টোবর) উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ আঙ্গারিয়া গ্রামের মো. নজরুল ইসলাম (৫৬) খামারে এ ঘটনা ঘটে। যার আনুমানিক মূল্য প্রায় ৪ লাখ টাকা হবে বলে জানান গরুর মালিক। এ ছাড়া খামারটির আরও […]