নাটোরে শিলাবৃষ্টি, ফসলের ক্ষতির আশঙ্কা

মোল্লা মো: আরিফুল ইসলাম নাটোর প্রতিনিধি:নাটোরে হঠাৎ শিলাবৃষ্টিতে বোরো ধানসহ বিভিন্ন ফসলের ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। জেলার কয়েকটি উপজেলায় বৃষ্টির সঙ্গে শিলাপাত হওয়ায় মাঠের ফসল নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা। সিংড়া উপজেলার হালসা এলাকার কৃষক আব্দুল ওয়াহাব বলেন, হঠাৎ করে শিলাবৃষ্টি শুরু হলে জমির ধান ও সবজি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এতে ফলন কমে যাওয়ার […]

পরিত্যক্ত ট্যাংকিতে পড়ে ছিল ৩ বিড়ালছানা, তিন দিন পর মায়ের কাছে ফিরল

মোল্লা মো: আরিফুল ইসলাম নাটোর প্রতিনিধি:নাটোর শহরে পরিত্যক্ত পানির ট্যাংকিতে পড়ে থাকা তিনটি বিড়ালছানাকে উদ্ধার করে মায়ের কাছে ফিরিয়ে দিয়েছে ফায়ার সার্ভিস। টানা তিন দিন নিখোঁজ থাকার পর জীবিত অবস্থায় ছানাগুলো উদ্ধার হওয়ায় এলাকায় স্বস্তি ফিরে এসেছে। ঘটনাটি নাটোর শহরের কানাইখালী চালপট্টি সড়কের হাবিবুর রহমানের বাড়িতে। জানা যায়, প্রায় দুই সপ্তাহ আগে বাড়ির সিঁড়ির নিচে […]

নাটোরে ট্রাকের চাপায়  শিক্ষার্থীর মৃত্যু

মোল্লা মো: আরিফুল ইসলাম নাটোর প্রতিনিধি:নাটোরের লালপুরে দ্রুতগামী ট্রাকের চাপায় ইয়ামিন (১১) নামের এক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (৪ এপ্রিল) দুপুর সোয়া ১টার দিকে ঈশ্বরদী-বাঘা সড়কের গৌরীপুর স্কুল অ্যান্ড কলেজ মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইয়ামিন লালপুর উপজেলার গৌরীপুর মধ্যপাড়া এলাকার শুকুর আলীর ছেলে এবং গৌরীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। […]

নাটোরে বাসে অভিযান, ৭ কেজি গাঁজাসহ আটক ২

মোল্লা মো: আরিফুল ইসলাম নাটোর প্রতিনিধি:নাটোরে যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ৭ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। শুক্রবার (৩ এপ্রিল) দুপুরে শহরের একটি হোটেলের সামনে কুড়িগ্রাম থেকে ফরিদপুরগামী একটি বাসে তল্লাশি চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন—মোহাম্মদ লিটন আলী ও শরিফুল ইসলাম। এ সময় তাদের বহনকৃত ব্যাগ তল্লাশি করে […]

নাটোরে হামের উপসর্গে শিশুর মৃত্যু, উদ্বেগ বাড়ছে

আরিফুল ইসলাম নাটোর প্রতিনিধি:নাটোরে হামের উপসর্গ নিয়ে সাড়ে তিন মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। এতে জেলায় শিশুদের মধ্যে হামের প্রাদুর্ভাব নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে, বিশেষ করে আক্রান্তদের বেশিরভাগই ৯ মাসের কম বয়সী হওয়ায় তারা টিকার আওতার বাইরে রয়েছে। মঙ্গলবার (৩১ মার্চ) সকালে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় নাটোর সদর উপজেলার বড় […]

নাটোরে নলডাঙ্গায় একযোগে আলোক ফাঁদ স্থাপন কর্মসূচি উদ্বোধন, কৃষিতে আধুনিক কীটপতঙ্গ ব্যবস্থাপনার নতুন দিগন্ত

মোল্লা মো: আরিফুল ইসলাম নাটোর প্রতিনিধি:নাটোরের নলডাঙ্গা উপজেলায় ক্ষতিকর ও বন্ধু পোকা সনাক্তকরণের লক্ষ্যে একযোগে আলোক ফাঁদ (Light Trap) স্থাপন কর্মসূচি সোমবার (৩০ মার্চ) রাতে অনুষ্ঠিত হয়েছে। আধুনিক ও পরিবেশবান্ধব কৃষি প্রযুক্তি সম্প্রসারণের অংশ হিসেবে উপজেলা কৃষি অফিসের উদ্যোগে বিভিন্ন ইউনিয়নে একই সময়ে এই কার্যক্রম বাস্তবায়ন করা হয়। এই আলোক ফাঁদের মাধ্যমে মাঠপর্যায়ে থাকা ক্ষতিকর […]

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে নাটোরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের শ্রদ্ধাঞ্জলি

মোল্লা মো: আরিফুল ইসলাম নাটোর প্রতিনিধি:মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উপলক্ষে নাটোর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ, নীরবতা পালন এবং বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়। বুধবার (২৬ মার্চ) সকালে নাটোরের কেন্দ্রীয় শহীদ মিনারে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষ থেকে পুষ্পস্তবক […]

নাটোরে অপরাধ দমনে ২৪ ঘণ্টার মধ্যে হটলাইন চালুর নির্দেশ প্রতিমন্ত্রীর

মোল্লা মো: আরিফুল ইসলাম নাটোর প্রতিনিধি:নাটোরের লালপুর উপজেলায় মাদক, ধর্ষণ, অবৈধ বালু উত্তোলন ও সাইবার অপরাধ দমনে দ্রুত কার্যকর ব্যবস্থা নিতে ২৪ ঘণ্টার মধ্যে বিশেষ ‘হটলাইন’ চালুর নির্দেশ দিয়েছেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমীন পুতুল। সোমবার (২৩ মার্চ) দুপুরে লালপুর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি […]

নাটোরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, পুলিশের এএসআই আহত

মোল্লা মো: আরিফুল ইসলাম নাটোর প্রতিনিধি:নাটোরের গুরুদাসপুর উপজেলায় বিএনপির দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় পুলিশের এক সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আহত হয়েছেন। আহত এএসআই আজিজকে গুরুতর রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ মার্চ) রাত আনুমানিক ১০টার দিকে পৌরসভার চাঁচকৈড় বাজারের রসুন হাট এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ও […]

নাটোরে ৩ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক

আরিফুল ইসলাম নাটোর প্রতিনিধি: নাটোরে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে তিন কেজি গাঁজাসহ  স্বামী-স্ত্রীকে আটক করা হয়েছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে শহরের মাদ্রাসা মোড় এলাকায় যাত্রীবাহী একটি বাসে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে নাটোর সদর থানায় মামলা দায়ের করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নাটোর […]