নাটোরে হামের উপসর্গে শিশুর মৃত্যু, উদ্বেগ বাড়ছে

Share the post
আরিফুল ইসলাম নাটোর প্রতিনিধি:নাটোরে হামের উপসর্গ নিয়ে সাড়ে তিন মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। এতে জেলায় শিশুদের মধ্যে হামের প্রাদুর্ভাব নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে, বিশেষ করে আক্রান্তদের বেশিরভাগই ৯ মাসের কম বয়সী হওয়ায় তারা টিকার আওতার বাইরে রয়েছে।
মঙ্গলবার (৩১ মার্চ) সকালে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় নাটোর সদর উপজেলার বড় হরিশপুর ইউনিয়নের ঋষি নওগাঁ এলাকার সাইফাতুল কাশফি। সে সাইফুল ইসলামের মেয়ে।
পরিবার জানায়, গত শুক্রবার ঠান্ডা-জ্বর নিয়ে তাকে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে শরীরে হামের মতো গুটি দেখা দিলে অবস্থার অবনতি হয়। সোমবার রাতে তাকে রাজশাহী মেডিকেলে নেওয়া হলে সেখানেই তার মৃত্যু হয়।
হাসপাতাল সূত্রে জানা গেছে, চলতি মাসে হামের উপসর্গ নিয়ে ৩৮ জন শিশু ভর্তি হয়। এর মধ্যে ১৩ জনের হাম শনাক্ত হয়েছে। ইতোমধ্যে ৯ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে, আর বর্তমানে ৩ জন চিকিৎসাধীন রয়েছে।
চিকিৎসকদের ভাষ্য, শুরুতে কিছু রোগীকে সাধারণ ওয়ার্ডে রাখা হলেও এখন হামে আক্রান্ত বা সন্দেহভাজন শিশুদের আলাদা কক্ষে (আইসোলেশন) চিকিৎসা দেওয়া হচ্ছে, যাতে সংক্রমণ না ছড়ায়।
নাটোরের ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. মোহাম্মদ কামাল উদ্দিন ভূঁইয়া জানান, মৃত শিশুটির নমুনা পরীক্ষার রিপোর্ট পাওয়ার পর নিশ্চিতভাবে বলা যাবে সেটি হাম ছিল কি না। তিনি বলেন, এখন থেকে হামের উপসর্গ দেখা দিলেই রোগীকে আইসোলেশনে রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।
জেলা প্রশাসক আসমা শাহীন বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বাস্থ্য বিভাগের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। তিনি অভিভাবকদের সতর্ক থাকার আহ্বান জানান।
স্বাস্থ্য বিভাগ জানায়, জেলায় টিকা কার্যক্রম চলমান থাকলেও ৯ মাসের নিচের শিশুদের টিকা দেওয়া সম্ভব নয়। তাই এই বয়সী শিশুদের সুরক্ষায় বাড়তি সতর্কতা থাকতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

মহাসড়ক দখল করে ভুট্টা মাড়াই, নলডাঙ্গায় দুইজনকে জরিমানা

Share the post

Share the post মহাসড়ক দখল করে ভুট্টা মাড়াই, নলডাঙ্গায় দুইজনকে জরিমানা নাটোর প্রতিনিধি: নাটোরের নলডাঙ্গা উপজেলার পৌরসভাধীন নাটোর-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের মহিষমারি ব্রিজ এলাকায় মহাসড়ক দখল করে ভুট্টা (শস্য) মাড়াই করার দায়ে মোবাইল কোর্ট পরিচালনা করে দুই ব্যক্তিকে জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) দুপুর ২টার দিকে মহিষমারি ব্রিজ এলাকায় এ অভিযান পরিচালনা করেন নলডাঙ্গা উপজেলার […]

নাটোরে নারী নেতৃত্বের উত্থান: সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়নে আন্না মিনজ ও সানজিদা তুলি

Share the post

Share the postআরিফুল ইসলাম নাটোর প্রতিনিধি:জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনে বিএনপির ঘোষিত ৩৬টি আসনের মধ্যে স্থান করে নিয়েছেন নাটোরের দুই নারী নেত্রী—ওঁরাও সম্প্রদায়ের আন্না মিনজ এবং ছাত্রদলের কেন্দ্রীয় নেত্রী সানজিদা ইয়াসমিন ওরফে তুলি। এ মনোনয়নের মধ্য দিয়ে নাটোর জেলায় নারী নেতৃত্বের নতুন এক অধ্যায়ের সূচনা হয়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। নাটোর জেলার চারটি সংসদীয় […]