নাটোরে শিলাবৃষ্টি, ফসলের ক্ষতির আশঙ্কা

Share the post
মোল্লা মো: আরিফুল ইসলাম নাটোর প্রতিনিধি:নাটোরে হঠাৎ শিলাবৃষ্টিতে বোরো ধানসহ বিভিন্ন ফসলের ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। জেলার কয়েকটি উপজেলায় বৃষ্টির সঙ্গে শিলাপাত হওয়ায় মাঠের ফসল নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা।
সিংড়া উপজেলার হালসা এলাকার কৃষক আব্দুল ওয়াহাব বলেন, হঠাৎ করে শিলাবৃষ্টি শুরু হলে জমির ধান ও সবজি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এতে ফলন কমে যাওয়ার শঙ্কা করছেন তিনি।
বাগাতিপাড়া উপজেলার তমালতলা এলাকার কৃষক আব্দুল হাকিম বলেন, শিলার আঘাতে ধানের শীষ নষ্ট হতে পারে। এভাবে বৃষ্টি চলতে থাকলে বড় ধরনের ক্ষতির মুখে পড়তে হবে কৃষকদের।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. হাবিবুর রহমান জানান, কোথাও কোথাও হালকা ক্ষতির খবর পাওয়া গেছে। তবে প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে মাঠ পর্যায়ে কাজ চলছে।
জেলা প্রশাসক আসমা শাহীন বলেন, ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। পরিস্থিতি পর্যবেক্ষণে প্রশাসন মাঠে কাজ করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

মহাসড়ক দখল করে ভুট্টা মাড়াই, নলডাঙ্গায় দুইজনকে জরিমানা

Share the post

Share the post মহাসড়ক দখল করে ভুট্টা মাড়াই, নলডাঙ্গায় দুইজনকে জরিমানা নাটোর প্রতিনিধি: নাটোরের নলডাঙ্গা উপজেলার পৌরসভাধীন নাটোর-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের মহিষমারি ব্রিজ এলাকায় মহাসড়ক দখল করে ভুট্টা (শস্য) মাড়াই করার দায়ে মোবাইল কোর্ট পরিচালনা করে দুই ব্যক্তিকে জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) দুপুর ২টার দিকে মহিষমারি ব্রিজ এলাকায় এ অভিযান পরিচালনা করেন নলডাঙ্গা উপজেলার […]

নাটোরে নারী নেতৃত্বের উত্থান: সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়নে আন্না মিনজ ও সানজিদা তুলি

Share the post

Share the postআরিফুল ইসলাম নাটোর প্রতিনিধি:জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনে বিএনপির ঘোষিত ৩৬টি আসনের মধ্যে স্থান করে নিয়েছেন নাটোরের দুই নারী নেত্রী—ওঁরাও সম্প্রদায়ের আন্না মিনজ এবং ছাত্রদলের কেন্দ্রীয় নেত্রী সানজিদা ইয়াসমিন ওরফে তুলি। এ মনোনয়নের মধ্য দিয়ে নাটোর জেলায় নারী নেতৃত্বের নতুন এক অধ্যায়ের সূচনা হয়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। নাটোর জেলার চারটি সংসদীয় […]