সাংসদ মোছলেম উদ্দিনসহ পরিবারের ১০ জন করোনায় আক্রান্ত

মুহাম্মদ সাইফুদ্দিন খালেদ, বোয়ালখালী প্রতিনিধি: এবার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন চট্টগ্রাম-৮ আসনের সাংসদ আলহাজ্ব মোছলেম উদ্দিন আহমদসহ তার পরিবারের ১০ সদস্যে। যাদের মধ্যে তাঁর স্ত্রী, নাতিসহ পরিবারের অন্যান্য সদস্যরা রয়েছেন। জানা যায়, এর আগে গত ৯ জুন বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি টিম নগরীর লালখান বাজারের বাসা থেকে সাংসদের পরিবারের ১৫ সদস্যের নমুনা সংগ্রহ করেন। তাদের […]

আইসিইউ খুঁজতে খুঁজতেই বাচ্চা পেটে নিয়ে মারা গেলেন মা!

চট্টগ্রাম সংবাদ : সাতদিন পর ছিল বাচ্চা ডেলিভারির তারিখ। এর মধ্যেই উঠল প্রচণ্ড শ্বাসকষ্ট। পেটে অনাগত সেই বাচ্চা নিয়ে মেয়েটি দিনভর ঘুরলেন হাসপাতালে-হাসপাতালে। টানা ১৮ ঘন্টা চেষ্টা করেও পুরো চট্টগ্রামে মেলেনি একটি আইসিইউ (নিবিড় পরিচর্যা কেন্দ্র)। শেষে অনেকটা বিনা চিকিৎসাতেই গভীর রাতে মৃত্যুর কোলে ঢলে পড়লেন ১০ মাসের গর্ভবতী ওই নারী। মাত্র এক সপ্তাহ পর, […]

পানির ট্যাংকে ফেলে শিশু হত্যা: গ্রেপ্তারের পর রিমান্ডে ২ আসামি

চট্টগ্রাম : চট্টগ্রামের বাকলিয়ায় বাড়িওয়ালাকে ফাঁসাতে পানির ট্যাংকে ফেলে ২ বছর বয়সী এক শিশুকে হত্যার ঘটনায় আরও দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই দুইজন হলেন মো. ফরিদ (৩৮) ও মো. হাসান (২৩)। পুলিশ বলছে, হত্যায় সরাসরি জড়িত নাজমা বেগমকে প্ররোচনা দিয়েছিল ফরিদ। হাসান হচ্ছে নাজমা বেগমের ছেলে; সে খুনের কাজে তার মাকে সহযোগিতা করেছে বলে তদন্তে […]

মানহীন অক্সিজেন সিলিন্ডারের রমরমা বাণিজ্য, ২ লাখ টাকা অর্থদণ্ড

চট্টগ্রাম : করোনাভাইরাসের প্রাদুর্ভাবে সৃষ্ট উদ্ভুত পরিস্থিতিতে বাজারে অক্সিজেন সিলিন্ডারের চাহিদা বৃদ্ধির প্রেক্ষিতে দামের পাশাপাশি সিলিন্ডারগুলোর মান নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে। চট্টগ্রাম জেলা প্রশাসনের নিয়মিত অভিযানে উঠে আসছে নিম্ন মানের সিলিন্ডারের ভয়াবহ চিত্র। বুধবার (১০ জুন) চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরীর নেতৃত্বে নগরীর আন্দরকিল্লা মোড় ও এনায়েত বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়। সংশ্লিষ্টরা […]

করোনা: চট্টগ্রামে মৃত্যুতে পূর্ণ শতক, নতুন আক্রান্ত ১১১

চট্টগ্রাম: নতুন করে চট্টগ্রামে আরও ১১১ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট করোনা আক্রান্ত ৪ হাজার ২৮০ জন। এছাড়া চট্টগ্রামে করোনায় মৃতের সংখ্যা শতকে পৌঁছেছে। মঙ্গলবার (৯ জুন) রাতে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গত ২৪ ঘণ্টায় বিআইটিআইডিতে ১৪ জন, সিভাসুতে ৫৬ জন এবং […]

অক্সিজেন সিন্ডিকেটের কুকর্মের চাঞ্চল্যকর তথ্য ফাঁস

চট্টগ্রাম সংবাদ : কারখানা পর্যায় থেকে চাহিদা অনুযায়ী সরবরাহ করা সত্ত্বেও শুধুমাত্র ডিলারের মজুদ এবং কৃত্রিম সংকটের কারণেই অক্সিজেন সিলিন্ডারের দাম কয়েকগুণ বেড়েছে। সরবরাহকারী প্রতিষ্ঠান তদারকিতে এসে এসব তথ্য পেয়েছে নির্বাহী ম্যাজিস্ট্রেট। করোনা রোগীর সংখ্যা বাড়তে থাকায় বেড়েছে অক্সিজেন সিলিন্ডারের চাহিদা। এ সুযোগকে কাজে লাগিয়ে ফায়দা লুটছে সিন্ডিকেট চক্র। ১২ থেকে ১৬ হাজার টাকার অক্সিজেন […]

বোয়ালখালীতে করোনা পজিটিভ ইউএনও

মুহাম্মদ সাইফুদ্দিন খালেদ, বোয়ালখালী প্রতিনিধিঃ করোনা ভাইরাস (কভিড-১৯) শনাক্ত হয়েছে বোয়ালখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আছিয়া খাতুন। মঙ্গলবার (৯ জুন) বিআইটিআইডিতে নমুনার ফলাফলে এ তথ্য জানা যায়। জানা যায়, তিনি গত এক সপ্তাহ ধরে হোম আইসোলেশনে থেকে ৬ জুন নমুনা দেন এবং (৯জুন) বিআইটিআইডিতে পজিটিভ আসে।

রাঙ্গুনিয়ায় জ্বর-শ্বাসকষ্টে মারা যাওয়া গৃহবধুর লাশ দাপনে বাধা

তৌহিদুল ইসলাম ,রাঙ্গুনিয়া প্রতিনিধিঃ করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়ায় গৃহবধুর লাশ ফেতর পাঠালেন শ্বশুর বাড়ির লোকজন। এমনটাই ঘটেছে রাঙ্গুনিয়া উপজেলার স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউনিয়নে। নিহত নারীর নাম উম্মে হাবিবা(৩০)। তিনি ওই ইউনিয়নের আন্ন শিকদার পাড়া এলাকার প্রবাসী আনোয়ার হোসেনের স্ত্রী। জানা যায় দীর্ঘ সাতদিন জ্বর এবং শ্বাসকষ্টে ভুগছিলেন তিনি। শ্বাসকষ্টে বেড়ে যাওয়ায় গতরাতে হাসপাতালে নেওয়ার পথে […]

বঙ্গবন্ধু মেমোরিয়াল হাসপাতালে পুলিশ ও সাংবাদিকদের অগ্রাধিকার : তথ্যমন্ত্রী

চট্টগ্রাম : চট্টগ্রামের ইউএসটিসির বঙ্গবন্ধু মেমোরিয়াল হাসপাতালে ১০০ শয্যার কোভিড ইউনিটটি পুলিশ ও সাংবাদিকদের অগ্রাধিকারসহ সর্বসাধারণের চিকিৎসার জন্য উন্মুক্ত থাকবে জানিয়েছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। মঙ্গলবার (৯ জুন) দুপুরে রাজধানীতে সচিবালয়ে নিজ দপ্তর থেকে ভিডিও কনফারেন্সে চট্টগ্রামের ইউএসটিসি বঙ্গবন্ধু মেমোরিয়াল হাসপাতালে ১০০ শয্যার কোভিড ইউনিট উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় তিনি […]

বোয়ালখালী উপজেলা ছাত্রলীগের সভাপতির পিতার ইন্তেকাল: সংসদ মোছলেম উদ্দিনের শোক

মুহাম্মদ সাইফুদ্দিন খালেদ, বোয়ালখালী প্রতিনিধি: বোয়ালখালী উপজেলা ছাত্রলীগের সভাপতি আবদুল মোনাফ এর পিতা আবদুল মান্নান কোম্পানি (৮০) আজ (৯জুন) মঙ্গলবার পৌরসভাধীন ১নং ওয়ার্ডস্থ নিজ বাড়িতে সন্ধ্যা ৭টায় ইন্তেকাল করেছেন ইন্নানিল্লাহে……রাজেউন। তাঁর মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন চট্টগ্রাম-৮ আসনের মাননীয় সংসদ আলহাজ্ব মোছলেম উদ্দিন আহমদ। এছাড়া বোয়ালখালী উপজেলা আওয়ামীলীগের সভাপতি নুরুল আমিন চৌধুরী, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) শাহাদাত […]