পানির ট্যাংকে ফেলে শিশু হত্যা: গ্রেপ্তারের পর রিমান্ডে ২ আসামি

Share the post

চট্টগ্রাম : চট্টগ্রামের বাকলিয়ায় বাড়িওয়ালাকে ফাঁসাতে পানির ট্যাংকে ফেলে ২ বছর বয়সী এক শিশুকে হত্যার ঘটনায় আরও দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এই দুইজন হলেন মো. ফরিদ (৩৮) ও মো. হাসান (২৩)। পুলিশ বলছে, হত্যায় সরাসরি জড়িত নাজমা বেগমকে প্ররোচনা দিয়েছিল ফরিদ। হাসান হচ্ছে নাজমা বেগমের ছেলে; সে খুনের কাজে তার মাকে সহযোগিতা করেছে বলে তদন্তে উঠে আসছে।

বাকলিয়া থানার ওসি মোহাম্মদ নেজাম উদ্দীন বলেন, বুধবার ফরিদ ও হাসানকে হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করার পাশাপাশি সাতদিনের রিমান্ডের আবেদন জানানো হয়। শুনানি শেষে সাতদিনই মঞ্জুর করেছে আদালত।

প্রসঙ্গত গত ৭ জুন রাতে ম্যাচ ফ্যাক্টরী এলাকার কাউন্সিলর প্রার্থী নূরুল আলম প্রকাশ মিয়ার মালিকানাধীন ভবনের বাসিন্দা একটি ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি আবদুল কাইয়ুমের দুই বছরের ছেলে আরাফের লাশ ওই বাড়ির পানির ট্যাংক থেকে উদ্ধার করা হয়। এ ঘটনায় ওই ভবনেরই আরেক ফ্ল্যাটের বাসিন্দা নাজমা বেগমকে গতকাল মঙ্গলবার গ্রেপ্তার করে পুলিশ। একইদিন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন তিনি।

বাড়িওয়ালা নুরুল আলম মিয়ার সঙ্গে বিরোধের জের ধরে তাকে ফাঁসাতে ২ বছরের আরাফকে পানির ট্যাংকে ফেলে হত্যার কথা স্বীকার করেন নাজমা। এছাড়া মিয়াকে ফাঁসাতে শিশুকে খুন করার জন্য স্থানীয় ফরিদ প্ররোচনা দিয়েছিল বলেও জবানবন্দিতে উল্লেখ করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

চট্টগ্রামে প্রকাশ্য বন্দুকযুদ্ধে সন্ত্রাসীদের গুলিতে র‍্যাব কর্মকর্তা নিহত, জিম্মি অন্তত ৩

Share the post

Share the post মো: সাইদুর রহমান সুমন, ব্যুরো প্রধান, চট্টগ্রাম :চট্টগ্রামের সীতাকুণ্ডের সলিমপুর ইউনিয়নে অবস্থিত জঙ্গল সলিমপুরের ছিন্নমূল এলাকায় সন্ত্রাসীদের গুলিতে এক র‍‍্যাব কর্মকর্তা নিহত হয়েছেন। নিহত র‍‍্যাব সদস্যের নাম মোতালেব। তিনি ডিএডি পদমর্যাদায় র‍‍্যাবে কর্মরত ছিলেন। এ ঘটনায় আরও কয়েকজন র‍‍্যাব সদস্য আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। এছাড়া দুর্বৃত্তের হাতে জিম্মি রয়েছেন র‍্যাবের […]

তিন দশকের বিতর্কের অবসান: ভাসানচর চূড়ান্তভাবে সন্দ্বীপের অন্তর্ভুক্ত।

Share the post

Share the post শাহাদাত হোসেন সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধি :দীর্ঘ তিন দশকের প্রাকৃতিক পরিবর্তন, প্রশাসনিক সিদ্ধান্ত ও সামাজিক আন্দোলনের পর অবশেষে ভাসানচরের মালিকানা নিয়ে চলমান বিতর্কের অবসান ঘটেছে। ভূমি মন্ত্রণালয় চূড়ান্তভাবে সিদ্ধান্ত দিয়েছে— ভাসানচরের ছয়টি মৌজা চট্টগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলার অন্তর্ভুক্ত। এর মধ্য দিয়ে নোয়াখালীর হাতিয়া ও চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মধ্যে দীর্ঘদিন ধরে চলে আসা সীমানা […]