রাঙ্গুনিয়ায় জ্বর-শ্বাসকষ্টে মারা যাওয়া গৃহবধুর লাশ দাপনে বাধা

Share the post

তৌহিদুল ইসলাম ,রাঙ্গুনিয়া প্রতিনিধিঃ করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়ায় গৃহবধুর লাশ ফেতর পাঠালেন শ্বশুর বাড়ির লোকজন। এমনটাই ঘটেছে রাঙ্গুনিয়া উপজেলার স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউনিয়নে। নিহত নারীর নাম উম্মে হাবিবা(৩০)। তিনি ওই ইউনিয়নের আন্ন শিকদার পাড়া এলাকার প্রবাসী আনোয়ার হোসেনের স্ত্রী। জানা যায় দীর্ঘ সাতদিন জ্বর এবং শ্বাসকষ্টে ভুগছিলেন তিনি। শ্বাসকষ্টে বেড়ে যাওয়ায় গতরাতে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। মৃত্যুর খবরে গাউছিয়া কমিটির সদস্যরা স্বাস্থ্যবিধি মেনে লাশ দাফনের প্রস্তুতি নেই। মধ্য রাতে হাসপাতাল থেকে গৃহবধুর লাশ নিয়ে নিহতের ভাই শ্বশুরবাড়ি গেলে তারা লাশ গ্রহণ করবেনা বলে জানায়। পরে লাশ মহিলার নিজ বাড়ি লালানগর ইউনিয়নের মোল্লাপাড়া এলাকায় দাফন করা হয়। লাশ দাফনে শ্বশুরবাড়ির লোকের বাধা দেওয়া সম্পর্কে নিহতের এক স্বজন বলেন, তাঁর চাচাতো বোনের স্বামী বিদেশে থাকেন। ফলে তিনি বাবার বাড়িতেই থাকতেন। তাঁর ছোট এক সন্তান আছে। মারা যাওয়ার পর শ্বশুরবাড়িতে লাশ দাফন করতে গেলে তাঁরা করোনাভাইরাস সংক্রমণের আতঙ্কে বাধা দেন। স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউপি চেয়ারম্যান মো. নুরুল্লাহ বলেন, গতরাতে আন্ন শিকদার পাড়া এলাকার করোনা উপসর্গ নিয়ে এক গৃহবধুর মৃত্যু হয়েছে বলে শুনেছিলাম। লাশ ফিরিয়ে দেওয়ার বিষয়ে অবগত নয়। তবে এ ধরণের কাজ তারা করে থাকলে সেটা অন্যায় করেছে। গৃহবধূর মৃত্যুর কারণ সম্পর্কে জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক বলেন, ‘শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে আসেন ওই নারী। অবস্থা ভালো না হওয়ায় তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যেতে বলা হয়। তিনি করোনাভাইরাসে সংক্রমিত ছিলেন কি না, তা নমুনা পরীক্ষা ছাড়া বলা যাবে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

চট্টগ্রামে প্রকাশ্য বন্দুকযুদ্ধে সন্ত্রাসীদের গুলিতে র‍্যাব কর্মকর্তা নিহত, জিম্মি অন্তত ৩

Share the post

Share the post মো: সাইদুর রহমান সুমন, ব্যুরো প্রধান, চট্টগ্রাম :চট্টগ্রামের সীতাকুণ্ডের সলিমপুর ইউনিয়নে অবস্থিত জঙ্গল সলিমপুরের ছিন্নমূল এলাকায় সন্ত্রাসীদের গুলিতে এক র‍‍্যাব কর্মকর্তা নিহত হয়েছেন। নিহত র‍‍্যাব সদস্যের নাম মোতালেব। তিনি ডিএডি পদমর্যাদায় র‍‍্যাবে কর্মরত ছিলেন। এ ঘটনায় আরও কয়েকজন র‍‍্যাব সদস্য আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। এছাড়া দুর্বৃত্তের হাতে জিম্মি রয়েছেন র‍্যাবের […]

তিন দশকের বিতর্কের অবসান: ভাসানচর চূড়ান্তভাবে সন্দ্বীপের অন্তর্ভুক্ত।

Share the post

Share the post শাহাদাত হোসেন সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধি :দীর্ঘ তিন দশকের প্রাকৃতিক পরিবর্তন, প্রশাসনিক সিদ্ধান্ত ও সামাজিক আন্দোলনের পর অবশেষে ভাসানচরের মালিকানা নিয়ে চলমান বিতর্কের অবসান ঘটেছে। ভূমি মন্ত্রণালয় চূড়ান্তভাবে সিদ্ধান্ত দিয়েছে— ভাসানচরের ছয়টি মৌজা চট্টগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলার অন্তর্ভুক্ত। এর মধ্য দিয়ে নোয়াখালীর হাতিয়া ও চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মধ্যে দীর্ঘদিন ধরে চলে আসা সীমানা […]