সখিপুরে ৪ দিন ধরে প্রেমিকের বাড়িতে কলেজছাত্রী, প্রেমিকসহ বাবা-মা উধাও

Share the post

মাসুদ পারভেজ, স্টাফ রিপোর্টার : টাঙ্গাইলের সখীপুরে এক কলেজছাত্রী বিয়ের দাবিতে ৪ দিন ধরে বাড়ি ছেড়ে প্রেমিকের বাড়িতে অবস্থান নিয়েছেন। ওই মেয়েটিকে দেখেই প্রেমিক ও বাবা-মা সবাই বাড়ি ছেড়ে পালিয়ে গেছেন। এলাকাবাসীর উদ্যোগে মেয়েটি এখন ওই প্রেমিকের বাড়িতেই প্রেমিকের ফুপা ময়েজ উদ্দিনের তত্ত্বাবধানে রয়েছেন। ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার প্রেমিকের বাড়ি উপজেলার কালমেঘা গ্রামে। প্রেমিক শাহরিয়ার শুভ ওই গ্রামের আজাহার আলী মাষ্টারের ছেলে। প্রেমিকের বাড়িতে অবস্থান নেওয়া মেয়েটির বাড়ি ময়মনসিংহের ভালুকা উপজেলার বাটাজোর গ্রামে। উপজেলার বহুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম কিবরিয়া সেলিম চ্যানেল 21 কে জানান, ছেলে ও মেয়ে ময়মনসিংহের ভালুকা উপজেলার একই কলেজে পড়াশোনা করে। ছয় মাস ধরে তাদের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। মাসখানেক আগে ছেলেটি রাতের বেলায় ওই মেয়েটির বাড়িতে দেখা করতে গিয়ে এলাকাবাসীর হাতে আটক হন। বিয়ের শর্ত দিয়ে ছেলের বাবা মেয়েটির বাড়ি থেকে ছেলেকে ছাড়িয়ে আনেন। দুই পরিবার মিলে গত ১ ফেব্রুয়ারি বিয়ের দিন ধার্য করেন। যথারীতি ওইদিন মেয়ের বাড়িতে বিয়ের আয়োজন করা হয়। ছেলের পক্ষ থেকে ১০-১২জন ওই মেয়ের বাড়িতে বিয়ের অনুষ্ঠানে গেলেও ছেলে ও ছেলের বাবা উপস্থিত না হওয়ায় বিয়ে-রেজিস্ট্রি (কাবিন) হয়নি। এ ব্যাপারে মেয়েটি বলেন, শাহরিয়ার শুভ ও তার বাবা আমাদের সঙ্গে দুবার প্রতারণা করেছেন। আমি মান সম্মান বাঁচাতে বাধ্য হয়ে এ বাড়িতে এসেছি। বিয়ে হওয়ার আগ পর্যন্ত আমি এই বাড়ি থেকে যাব না। প্রয়োজনে এখানেই মরবো। ছেলেটির বাবা আজহার আলী মাষ্টার বলেন, আমার স্ত্রীকে নিয়ে আমি ময়মনসিংহের একটি বেসরকারি হাসপাতালে রয়েছি। বহুরিয়া ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য রাহেলা আক্তার বলেন, মেয়েটিকে তার ফুপার জিম্বায় ছেলের বাড়িতেই রাখা হয়েছে। ছেলের বাবা-মা বাড়িতে এলে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

রাজশাহী বাগমারায় দলীয় পরিচযয়ে পেট্রোল না দেয়ায় পাম্প মালিককে হেনস্তার অভিযোগ 

Share the post

Share the postহাবীব জুয়েল। রাজশাহী :: সরকারী বিধি মোতাবেক রাজশাহী জেলার বাগমারা উপজেলার হাটগাঙ্গোপাড়া ফিলিং ষ্টেষনে তেল দিতে গিয়ে বিপাকে পড়েছেন হাট গাঙ্গোপাড়া ফিলিং স্টেশন এর মালিক সারওয়াজ জাহান সবুর। অবশ্য এই সংবাদ এখন জাতীয় পত্রিকার শিরোনামও বটে । সরেজমিন ঘটনাস্থলে অনুসন্ধানে গিয়ে জানা যায়, গত রোববার (২২/০৩/২০২৬) সন্ধ্যায় হাটগাঙ্গোপাড়া ইউনিয়ন কৃষক দলের ক্রীড়া সম্পাদক […]

রাজশাহীতে সেই এসআই করিম যেভাবে মিস্ত্রির কাছ থেকে ৪০ হাজার টাকা নিলেন

Share the post

Share the postনিজস্ব প্রতিবেদক। রাজশাহী :: বাংলাদেশ পুলিশ অডিটোরিয়াম রাজারবাগে অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতির (বিআরপিওডব্লিউএ) ৪১তম বার্ষিক সাধারণ সভায় বাংলাদেশ পুলিশ প্রধান বাহারুল আলম বলেছিলেন – পুলিশ হয়ে উঠেছিল ফ্যাসিস্ট সরকারের লাঠিয়াল। বাংলাদেশ পুলিশের ইতিহাসে পুলিশকে এমন অবস্থায় আর কখনও পড়তে হয়নি। “আমরা সেজন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছি। পুলিশ যাতে আর কখনও জনবিরোধী অবস্থানে […]