লালমনিরহাটে করোনা টিকা উদ্বোধন ও প্রথম টিকা নিলেন ডিসি

Share the post

আসাদুল ইসলাম সবুজ, লালমনিরহাট: লালমনিরহাট জেলা প্রশাসক আবু জাফর নিজে মরণঘাতী করোনার ভ্যাকসিন টিকা গ্রহণ করে ভ্যাকসিনের গণটিকা গ্রহণ কার্যক্রম উদ্বোধন করেন। একইদিন রোববার (৭ ফেব্রুয়ারী) বেলা ১২টা থেকে সদর হাসপাতালের তত্বাবধায়ক , সিভিল সার্জন ও উপজেলা ইউএনওসহ মোট ১০৫ জন এ টিকা গ্রহন করেছেন। সারাদেশের ন্যায় লালমনিরহাটেও করোনার ভ্যাকসিন নেয়ার জন্য নিবন্ধন করেন ১৫৭৭ জন। সদর হাসপাতালের সিনিয়র নার্স চামেলি বেগম প্রথমে ভ্যাকসিন নেন। এরপর পর্যায়ক্রমে ভ্যাকসিন নেন জেলা প্রশাসক হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ সিরাজুল হক, সিভিল সার্জন ডাঃ নির্মলেন্দু রায়, সদর ইউএনও উত্তম কুমার রায়, চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও অন্যান্যরাসহ মোট ১০৫জন। এসময় পুলিশ সুপার আবিদা সুলতানা, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান সুজন, মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার মেজবাহ উদ্দিন, সমাজসেবী কবি ফেরদৌসী বেগম বিউটি প্রমুখ উপস্থিত ছিলেন। একই সময় জেলার আদিতমারী, কালীগঞ্জ, হাতীবান্ধা ও পাটগ্রাম উপজেলার আরও ৫টি টিকা কেন্দ্রে এই টিকা প্রদান কার্যক্রম চলে। প্রথমদিন পুলিশ কর্মকর্তাদের ৩৪ জন সদস্য ও জেলা ও উপজেলা প্রশাসন, চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও অন্যান্য ৭১জনসহ জেলায় মোট ১০৫ জন করোনা টিকা নেন। রোববার লালমনিরহাটে ৬টি কেন্দ্রে এসব টিকা দেওয়া হয়। প্রতিটি কেন্দ্রে মোট ৬টি টিম কাজ করে। লালমনিরহাট জেলা প্রশাসক আবু জাফর বলেন, সাধারন জনগণ যেন এই ভ্যাকসিন নিতে ভয় না পায় এজন্য প্রথম দিনে আমি নিজেই টিকা গ্রহন করেছি। এই টিকার কোন পার্শপ্রতিক্রিয়া নেই বলেও জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

শেরপুরে যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

Share the post

Share the postজহুরুল ইসলাম জপি,শেরপুর প্রতিনিধি: শেরপুর সদর উপজেলার রৌহা ইউনিয়নের চরপাড়ায় যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ২৫০টি পরিবারের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে চরপাড়ার মরহুম ইদ্রিস আলী মেম্বারের বাড়ির প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল পরিবেশের ভারসাম্য রক্ষা, বৃক্ষরোপণে সাধারণ মানুষকে […]

রূপসীর শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরান আটক

Share the post

Share the postবি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকার শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরানকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ। গত ১৪ আগস্ট শুক্রবার সন্ধ্যায় রূপসী থেকে ঢাকার বিশেষ টিম চাঁদাবাজ আতঙ্ক ইমরানকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ইমরান রূপসী এলাকার দিলার ছেলে। আটকের বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন।পুলিশ জানায়, ঢাকার বিশেষ […]