চট্টগ্রামে করোনা টিকাদান (ভ্যাকসিন) কর্মসূচি উদ্বোধন করেছেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।

Share the post

রোববার (৭ ফেব্রুয়ারি) সকাল ১০টায় চট্টগ্রাম মেডিকেল কলেজে এই কর্মসূচির উদ্বোদন করা হয়। এসময় শিক্ষা উপমন্ত্রী সবার আগে টিকা নেন।

এরপর সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এস এম হুমায়ুন কবির, চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবির, জেলা সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি, চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরী, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেন ও ডা. বিদ্যুৎ বড়ুয়া টিকা নেন।

পরে তাদের সবাইকে পর্যবেক্ষণ ইউনিটে রাখা হয়।

এ বিষয়ে চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরী জানান, প্রথম পর্যায়ে আমাদের বরাদ্দ এক লাখ ৫৪ হাজার ডোজ টিকা। আজ (রোববার) জেনারেল হাসপাতালেও টিকা দেওয়া হচ্ছে। আগে থেকে রেজিস্ট্রেশন করে রাখা ৫৫ বছরের ঊর্ধ্বে যারা আছেন এবং মেডিকেলের স্বাস্থ্যকর্মীরা আজ টিকা পাবেন।

তিনি বলেন, মোট ১০টি বুথে টিকা দেওয়া হবে। আগামীতে নেভি হাসপাতালসহ আরও ১৩টি কেন্দ্রে টিকাদান কর্মসূচি শুরু হবে।

তিনি আরও জানান, করোনার টিকা নিয়ে বিচলিত হওয়ার কিছু নেই। যিনি টিকা নিবেন, আমরা আগে তার স্বাস্থ্য পরীক্ষা করব এবং পরে আরও এক ঘণ্টা অবজারভেশনে রাখব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

বাঁশ বাজারের বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধন-বিক্ষোভ

Share the post

Share the postমাহমুদুল হাসান স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃব্রাহ্মণবাড়িয়ার শতবছরের পুরানো ঐতিহ্যবাহী আনন্দ বাজারের পুরাতন বাঁশ বাজারের বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ব্যবসায়ীরা। পরে বিক্ষুদ্ধ ব্যবসায়ীরা একই দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন। মঙ্গলবার দুপুরে প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচী পালিত হয়। মানববন্ধন চলাকালে আনন্দ বাজার মাছ ও শুটকি মহালের সভাপতি মোঃ খলিলুর রহমানের […]

আখাউড়া সীমান্ত এলাকায় পুজা উদযাপনে কোনো হুমকি নেই, অধিনায়ক ২৫ বিজিবি

Share the post

Share the postমাহমুদুল হাসান স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃসীমান্ত এলাকায় পুজা উদযাপনে কোনো হুমকি নেই বলে জানিয়েছেন বিজিবি-২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল জাব্বার আহমেদ। তিনি মঙ্গলবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার শ্রী শ্রী রাধামাধব আখড়ায় পুজা মণ্ডপ পরিদর্শনকালে এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, ‘সম্প্রীতি বজায় রেখে সীমান্ত এলাকার মণ্ডপগুলোতে পুজা হচ্ছে। বিজিবি তৎপর আছে। নির্বিঘ্নে পুজা উদযাপনে […]