গাজীপুরের কোনাবাড়ীতে পোশাক শ্রমিকে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক কর্মকর্তা গ্রেফতার।

Share the post
আব্দুল আহাদ ।। গাজীপুর :       গাজীপুরের কোনাবাড়ীতে এক নারী পোশাক শ্রমিককে ধর্ষণ চেষ্টার অভিযোগে মাসুম বিল্লাহ (৩৮) নামে কারখানা কর্মকর্তা‌কে গ্রেফতার ক‌রে‌ছে পু‌লিশ । ওই কর্মকর্তা পিএন নীটওয়ার লি‌মি‌টেড কারখানার প্রোডাকশন ম্যানেজার হি‌সে‌বে কর্মরত । রোববার(২৯ নভেম্বর) রাতে তাকে গ্রেফতার করা হয়। মাসুম বিল্লাহ পটুয়াখালীর বাউফল থানার ধানদি গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে । সে আমবাগ এলাকার আলমগীর ড্রাইভার এর বাড়ীতে বাসা ভাড়ায় থে‌কে ওই কারখানায় চাকুরী ক‌রেন।
মামলার অভিযোগ সূত্রে জানা যায়, ওই নারী প্রোশাক শ্রমিক চলতি বছরের ফেব্রুয়ারি মাসে পিএন নীটওয়ার কারখানায় ৫ম তলায় সুয়িং অপারেটর হিসেবে যোগদান করে। চাকুরীতে যোগদানের পর থেকে ওই কর্মকর্তা বিভিন্ন ভাবে উত্ত্যক্ত ও কুপ্রস্তাব দিয়ে আসছিলো তাকে। পরে চলতি মাসের ১ তারিখে রাত ৮ টার সময় অফিস ছুটির পর পিছনে পিছনে কৌশলে ওই নারী শ্রমিকের বাসায় যায় মাসুম বিল্লাহ।
এসময় ওই কর্মকর্তাকে চা নাস্তা দিতে গেলে কৌশলে সে নারী শ্রমিককে জোর করে ধর্ষণের চেষ্টা করে। পরে তাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে রুম থেকে বের হয়ে যায় ঐ নারী শ্রমিক। ধর্ষণ চেষ্টায় ব্যর্থ হয়ে ওই কর্মকর্তা বাসা থেকে বের হয়ে যায়।পরেরদিন কারখানা কর্তৃপক্ষের নিকট মৌখিক বিচার দিলে তারা বিচার করে দিবে বলে আশ্বাস দেয়।
কিন্তু কর্তৃপক্ষ কোন বিচার না করে তালবাহানা শুরু করলে ওই নারী শ্রমিক গতকাল কোনাবাড়ী জিএমপি থানায় এসে ধর্ষণ চেষ্টার অভিযোগ এনে মামলা দায়ের করেন। গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জ আবু সিদ্দিক জানান ,ধর্ষণ চেষ্টার অভিযোগে পিএন গার্মেন্টসের প্রোডাকশন ম্যানেজার মাসুম বিল্লাকে গতকাল রাতে আমবাগ মধ্য পাড়া এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।
তিনি আরও বলেন আজ সকালে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ডিবিএইচ-এর শরীয়াহ্ সুপারভাইজরী কমিটির ৮ম সভা অনুষ্ঠিত

Share the post

Share the postপ্রেস বিজ্ঞপ্তি আজ ১৪ই সেপ্টেম্বর  ডিবিএইচ ফাইন্যান্স পিএলসির শরীয়াহ্ সুপারভাইজারী কমিটির ৮ম সভা প্রতিষ্ঠানটির গুলশানে অবস্থিত প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কমিটির মাননীয় চেয়ারম্যান জনাব ড. মুহাম্মাদ সাইফুল্লাহ। কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন মু. ফরিদউদ্দীন আহমেদ এবং ড. জুবায়ের মুহাম্মাদ এহসানুল হক সিএসএএ। সভায় ডিবিএইচ-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী […]

লোন দেয়ার প্রলোভন দেখিয়ে টাকা হাতিয়ে নিয়ে নারীকে ধর্ষণ, গ্রেফতার ১

Share the post

Share the postআবু হোসেন, ধামরাই (ঢাকা) প্রতিনিধি :ঢাকার ধামরাইয়ে লোন দেওয়ার প্রলোভন দেখিয়ে এক নারীর কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নেওয়ার পর তাকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী নারী বাদী হয়ে দুইজনের বিরুদ্ধে ধামরাই থানায় একটি মামলা দায়ের করেন, এ ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ গ্রেফতারকৃত মুরাদ হোসেন কালা (৩৮), কুশুরা ইউনিয়নের শাসন গ্রামের কাশিমনগর […]