সাংবা‌দিক পরিচয়ে আওয়ামীলীগ নেত্রীর বাসায় ডাকাতি

Share the post
আব্দুল আহাদ  ।।  গাজীপুর    :  গাজীপুরের কোনাবাড়ীর দেওয়া‌লিয়াবা‌ড়ি এলাকায় ‌দিনদুপুরে সাংবা‌দিক পরিচয়ে মহিলা আওয়ামী লীগ নেত্রীর বাসায় ডাকাতির ঘটনা ঘঠেছে। শনিবার ২৮ নভেম্বর দুপুরে এ ঘটনা ঘটে। এবিষয়ে কোনাবাড়ী মেট্রোপলিটন থানায় একটি অভিযোগ দায়ের করেছেন থানা মহিলা আওয়ামীলীগের আহবায়ক হাজেরা বেগম। অ‌ভিযোগ সুত্রে জানা যায়, শনিবার আনুমানিক দুপুর ১২ টার দিকে অজ্ঞাত পরিচয়ে চারজন যুবক বাংলাদেশ প্রেসক্লাবের সাংবাদিক বলে পরিচয় দিয়ে বাসার ভিতরে প্রবেশ করে ।
তারা একটি ফুলের তোড়া নিয়ে সাংবা‌দিক প‌রিচয় দিয়ে সাক্ষাৎকার নেওয়ার কথা বলে। নতুন আহবায়ক হিসেবে, করোনা কালীন সময়ে কিভাবে মানুষের পাশে দারিয়েছেন সেই বিষয়ে বক্তব‌্য নেয়ার চেস্টা করে তারা। পরে তাদের প‌রিচয় জানতে চাইলে একজন মাস্ক খুলে ও অপর একজন পিস্তল ঠে‌ক‌িয়ে বেড রুমে নিয়ে আলমারী ও সুকেচ এর চাবি নিয়ে আলমারি, ওয়ারড্রব, পার্টস ও ব্যাগসহ বিভিন্ন জায়গা থেকে নগদ ৩ লাখ টাকা এবং সাড়ে ৮ ভরি স্বর্ণলংকার নিয়ে মেইনগেট বাহির থেকে লাগিয়ে দিয়ে পালিয়ে যায়।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক এর সত্যতা নিশ্চিত করে বলেন থানায় এ বিষয়ে একটি অভিযোগ হয়েছে। তিনি আরও বলেন আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ডিবিএইচ-এর শরীয়াহ্ সুপারভাইজরী কমিটির ৮ম সভা অনুষ্ঠিত

Share the post

Share the postপ্রেস বিজ্ঞপ্তি আজ ১৪ই সেপ্টেম্বর  ডিবিএইচ ফাইন্যান্স পিএলসির শরীয়াহ্ সুপারভাইজারী কমিটির ৮ম সভা প্রতিষ্ঠানটির গুলশানে অবস্থিত প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কমিটির মাননীয় চেয়ারম্যান জনাব ড. মুহাম্মাদ সাইফুল্লাহ। কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন মু. ফরিদউদ্দীন আহমেদ এবং ড. জুবায়ের মুহাম্মাদ এহসানুল হক সিএসএএ। সভায় ডিবিএইচ-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী […]

লোন দেয়ার প্রলোভন দেখিয়ে টাকা হাতিয়ে নিয়ে নারীকে ধর্ষণ, গ্রেফতার ১

Share the post

Share the postআবু হোসেন, ধামরাই (ঢাকা) প্রতিনিধি :ঢাকার ধামরাইয়ে লোন দেওয়ার প্রলোভন দেখিয়ে এক নারীর কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নেওয়ার পর তাকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী নারী বাদী হয়ে দুইজনের বিরুদ্ধে ধামরাই থানায় একটি মামলা দায়ের করেন, এ ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ গ্রেফতারকৃত মুরাদ হোসেন কালা (৩৮), কুশুরা ইউনিয়নের শাসন গ্রামের কাশিমনগর […]