বাতিল হলো আন্তর্জাতিক ৫ টি রুটের ফ্লাইট

Share the post

আন্তর্জাতিকভাবে নতুন করে করোনা সংক্রমণ বাড়ার কারনে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত আন্তর্জাতিক ৫ রুটের ফ্লাইট বাতিল করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। রুটগুলো হলো- ম্যানচেস্টার, মদিনা, ব্যাংকক, কাঠমান্ডু ও কুয়েত।

সোমবার (২ নভেম্বর) বিমানের ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়। সেখানে জানানো হয়, উল্লেখিত ৫ আন্তর্জাতিক রুট ছাড়া অন্যান্য রুটগুলোতে ফ্লাইট নিয়মিত চলাচল অব্যাহত থাকবে।

বিমানের ওয়েবসাইটে জানানো হয়, ৩০ নভেম্বর পর্যন্ত ম্যানচেস্টার, মদিনা, ব্যাংকক, কাঠমান্ডু ও কুয়েত রুটের সব ফ্লাইট বাতিল করা হলো। এসব রুটে ফ্লাইট চালুর দিন ও তারিখ পরবর্তীতে জানিয়ে দেয়া হবে।

করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে চলতি বছরের ২১ থেকে ৩১ মার্চ পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে ও অভ্যন্তরীণ রুটে যাত্রীবাহী ফ্লাইট চলাচল বন্ধের ঘোষণা দিয়েছিল বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। পরবর্তীতে চীন বাদে অন্য সব দেশের সঙ্গে ৭ এপ্রিল পর্যন্ত বিমান চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়।

করোনা পরিস্থিতির উন্নতির পর ১৬ জুন প্রথমবারের মতো ঢাকা থেকে লন্ডন এবং কাতার রুটে ফ্লাইট চলাচলের অনুমতি দেয়া হয়। এরই ধারাবাহিকতায় অন্যান্য দেশের ফ্লাইটগুলো চালু করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

রোটারী ফুটবল ফেস্ট ২০২৫ চ্যাম্পিয়ন রোটারী ক্লাব অব এনশিয়েন্ট চিটাগং

Share the post

Share the postপ্রেস বিজ্ঞপ্তি, চট্টগ্রাম রোটারী ফুটবল ফেস্ট ২৫ গত ১৯ সেপ্টেম্বর পতেঙ্গার এস. বি. স্পোর্টস কমপ্লেক্সে সম্পন্ন হয়েছে, এতে চট্টগ্রাম অঞ্চলের ১০ টি রোটারী ক্লাব অংশ গ্রহণ করেন। অংশগ্রহণকারী ক্লাবগুলো হলো রোটারি ক্লাব অব চিটাগাং পিস, রোটারি ক্লাব অব চিটাগাং ডাউনটাউন, রোটারি ক্লাব অব রিভারাইন হালদা, রোটারি ক্লাব অব চিটাগাং সুপ্রিম, রোটারি ক্লাব অব […]

ডিবিএইচ-এর শরীয়াহ্ সুপারভাইজরী কমিটির ৮ম সভা অনুষ্ঠিত

Share the post

Share the postপ্রেস বিজ্ঞপ্তি আজ ১৪ই সেপ্টেম্বর  ডিবিএইচ ফাইন্যান্স পিএলসির শরীয়াহ্ সুপারভাইজারী কমিটির ৮ম সভা প্রতিষ্ঠানটির গুলশানে অবস্থিত প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কমিটির মাননীয় চেয়ারম্যান জনাব ড. মুহাম্মাদ সাইফুল্লাহ। কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন মু. ফরিদউদ্দীন আহমেদ এবং ড. জুবায়ের মুহাম্মাদ এহসানুল হক সিএসএএ। সভায় ডিবিএইচ-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী […]