ভর্তি পরীক্ষা নিয়ে আমরা এখনও কোন সিদ্ধান্ত নেইনি – কুবি উপাচার্য

Share the post

এম এম ইরফান,কুমিল্লা বিশ্ববিদ্যালয়: ভর্তি পরীক্ষা নিয়ে আমরা এখনও কোন সিদ্ধান্ত নেইনি – কুবি উপাচার্য সম্প্রতি অনলাইনে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সিদ্ধান্তের বিষয়ে একটি খবর ছড়িয়ে পড়ায় বিষয়টি নিয়ে বিতর্কের সৃষ্টি হলে ব্যাপক সমালোচনার মুখে পড়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে বিষয়টিকে গুজব বলে দাবি করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক/সম্মান শ্রেণির ভর্তি পরীক্ষার বিষয়ে এখনও কোন সিদ্ধান্ত নেয়নি বিশ্ববিদ্যালয় প্রশাসন। শনিবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী। এ বিষয়ে জানতে চাইলে উপাচার্য বলেন, ভর্তি পরীক্ষা নিয়ে আমরা এখনও কোন সিদ্ধান্ত নেইনি। কিছুদিন আগে উপাচার্যদের মিটিংয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিজেদের তৈরী একটি এপের মাধ্যমে অনলাইনে কিভাবে পরীক্ষা নেয়া যায় তার ডকুমেন্টারি দেখান। সেখানে আগে স্নাতক এবং স্নাতকোত্তরের চূড়ান্ত পরীক্ষা নেয়ার পরামর্শ দেন উপাচার্যরা। কিন্তু সেটাও এখনও শিক্ষা মন্ত্রণালয় এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন অনুমোদন দেয়নি। ভর্তি পরীক্ষা তো অনেক দূরের বিষয়। অনলাইনে ভর্তি পরীক্ষা নেয়া হবে বিষয়টি সম্পূর্ণ গুজব। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. আবু তাহের বলেন, ভর্তি পরীক্ষা নিয়ে আমরা কোন সিদ্ধান্ত নেইনি। তবে সমন্বিত ভর্তি পরীক্ষার যদি কোন সিদ্ধান্ত ইউজিসি নেয় তাহলে আমরাও সেখানে যুক্ত হবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ডেকে নিয়ে অচেতন করে প্রেমিকাকে ধর্ষণ

Share the post

Share the post নিজস্ব  প্রতিনিধিঃ  কুমিল্লার বুড়িচংয়ে দেখা করার কথা বলে ডেকে নিয়ে অচেতন করে এক কিশোরীকে (১৬) রাতভর ধর্ষণের অভিযোগ উঠেছে তার প্রেমিক রিয়াজুল হক হামীমের (১৮) বিরুদ্ধে। এ ঘটনায় রোববার (৬ এপ্রিল) ভুক্তভোগী কিশোরী বাদী হয়ে বুড়িচং থানায় মামলা দায়ের করেছেন। অভিযুক্ত রিয়াজুল হক হামীম বুড়িচং উপজেলার বাকশীমূল এলাকার স্কুল সংলগ্ন বাড়ির রেজাউল […]

ইবির জনসংযোগ দপ্তরের দায়িত্ব পেলেন মো. সাহেদ হাসান

Share the post

Share the postসুবংকর রায়, ইবি প্রতিনিধি : কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) তথ্য, প্রকাশনা ও জনসংযোগ অফিসের নতুন নিয়োগ দেওয়া হয়েছে। এতে পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন মো. সাহেদ হাসান। আজ বুধবার (১২ মার্চ) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মনজুরুল হক স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে এ তথ্য জানানো হয়। এমসয় অফিস আদেশে বলা হয়েছ- তথ্য, […]