না ফেরার দেশে চলে গেলেন অভিনেত্রী শ্রাবন্তীর মা

Share the post

জনপ্রিয় অভিনেত্রী ইপশিতা শবনম শ্রাবন্তীর মা  দীর্ঘদিন যাবত  অসুস্থ ছিলেন। সম্প্রতি তার শারীরিক অবস্থার অবনতি হলে বগুড়ায় একটি হাসপাতালে ভর্তি করা হয়।

আজ ২০ অক্টোবর হাসপাতালে  চিকিৎসাধীন অবস্থায় শেষ নি:স্বাস ত্যাগ করেন অভিনেত্রী শ্রাবন্তীর মা মাহমুদা সুলতানা। ইন্নালিল্লাহি ওয়া – ইন্না ইলাইহি রাজিউন।

এই তথ্য নিশ্চিত করেন  শ্রাবন্তীর ঘনিষ্ঠজন জনপ্রিয় উপস্থাপক আনজাম মাসুদ।

আজ মঙ্গলবার রাত পৌনে ১টার দিকে হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬৮ বছর।

বেশ  অনেকদিন থেকেই  তার মা মাহমুদা সুলতানা লিভার সিরোসিস, ডায়াবেটিসে আক্রান্ত ছিলেন।

সম্প্রতি তার শারীরিক অবস্থার অবনতি হলে হাসপাতালে ভর্তি করা হয়।

সেই খবর পেয়ে মায়ের পাশে থাকতে ৯ অক্টোবর আমেরিকা থেকে ছুটে এসেছিলেন অভিনেত্রী  শ্রাবন্তী।

জানা যায় ,  আজ মঙ্গলবার  শ্রাবন্তীদের গ্রামের বাড়িতেই পারিবারিক কবরস্থানে সমাহিত করা হবে তার মা মাহমুদা সুলতানাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

রোটারী ফুটবল ফেস্ট ২০২৫ চ্যাম্পিয়ন রোটারী ক্লাব অব এনশিয়েন্ট চিটাগং

Share the post

Share the postপ্রেস বিজ্ঞপ্তি, চট্টগ্রাম রোটারী ফুটবল ফেস্ট ২৫ গত ১৯ সেপ্টেম্বর পতেঙ্গার এস. বি. স্পোর্টস কমপ্লেক্সে সম্পন্ন হয়েছে, এতে চট্টগ্রাম অঞ্চলের ১০ টি রোটারী ক্লাব অংশ গ্রহণ করেন। অংশগ্রহণকারী ক্লাবগুলো হলো রোটারি ক্লাব অব চিটাগাং পিস, রোটারি ক্লাব অব চিটাগাং ডাউনটাউন, রোটারি ক্লাব অব রিভারাইন হালদা, রোটারি ক্লাব অব চিটাগাং সুপ্রিম, রোটারি ক্লাব অব […]

ডিবিএইচ-এর শরীয়াহ্ সুপারভাইজরী কমিটির ৮ম সভা অনুষ্ঠিত

Share the post

Share the postপ্রেস বিজ্ঞপ্তি আজ ১৪ই সেপ্টেম্বর  ডিবিএইচ ফাইন্যান্স পিএলসির শরীয়াহ্ সুপারভাইজারী কমিটির ৮ম সভা প্রতিষ্ঠানটির গুলশানে অবস্থিত প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কমিটির মাননীয় চেয়ারম্যান জনাব ড. মুহাম্মাদ সাইফুল্লাহ। কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন মু. ফরিদউদ্দীন আহমেদ এবং ড. জুবায়ের মুহাম্মাদ এহসানুল হক সিএসএএ। সভায় ডিবিএইচ-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী […]